সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

Introduction to the fiction series- The Legend of Ram - Some Words

 নমষ্কার

আমার নাম অরিত্র দাস; আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন কিছু গল্প। আশা করি তা আপনাদের ভালো লাগবে। কেমন লাগল তা অবশ্যই জানাবেন মন্তব্যের মাধ্যমে; আপনাদের মন্তব্যই হোক আমার এগিয়ে চলবার পাথেয়। এবং অবশ্যই- অন্যদের সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না।

আজ আপনাদের সঙ্গে কথা বলব আমার নতুন একটি সমগ্রের বিষয়ে; সমগ্রটির নাম- 'দ্যা লেজেণ্ড অফ্ রাম'। এই সমগ্রের পাঁচখানি পর্বের বিষয়ে দু-চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব।

First Part- The Legend of Ram- Sight Beyond Sight

 প্রথম পর্ব- 'দ্যা লেজেণ্ড অফ্ রাম- সাইট বিয়ণ্ড সাইট'

এই পর্বটি হল ভূমিকা পর্ব। এখানে সূচনাটা হচ্ছে একটি আর্য-অনার্য যুদ্ধের মধ্য দিয়ে (যুদ্ধটি কিন্তু কাল্পনিক) মহর্ষি বাল্মীকির কাঁধে এই যুদ্ধের সম্পর্কে তথ্য সংগ্রহের যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয়েছে।  এর পিছনের কারণটা গুরুতর। মানবসভ্যতার সমসাময়িক এই ভয়ংকর যুদ্ধের করুণ পরিণতি এবং তার আগের সভ্যতার অধিবাসীদের মধ্যে ঘটে যাওয়া আর এক এক ভয়ংকর যুদ্ধের অন্তিম পরিণতিদুটির মধ্যেকার সমণ্বয় সাধন করে সৃষ্টি করতে হবে এমন এক মহাকাব্য, যার মধ্যে ধরা থাকবে ঐতিহাসিক ভুলগুলি, এবং তার অবশ্যম্ভাবী পরিণতি। কিন্তু কিভাবে?

মহর্ষি বাল্মীকির কাছে রয়েছে মানবসভ্যতার সমসাময়িক যুদ্ধটির পুঙ্খাণুপুঙ্খ ইতিহাস, কিন্তু তার পূর্ববর্ত্তী যুগের বিস্মৃত ইতিহাস? সে সম্পর্কে তো কেউ কিছুই জানে না, না, কারণ 'রামায়ণ' তো তখনো সৃষ্টি হয় নি; তাহলে কে বিবৃত করবে সেই না বলা কথা?

এগিয়ে এলেন মহর্ষি মার্কণ্ডেয়; একটি রহস্যময় চরিত্র। যার কোন আবাহন নেই, বিসর্জনও নেই। দেবতাদের নির্দেশে এগিয়ে এলেন তিনি, প্রাগকথন বিবৃত করতে। এখান থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের- পূর্ববর্ত্তী যুগের গৌরবময় উথ্থান-পতনের কাহিনি নিয়ে।

 

Part2- The Legend of Ram- Rise of a Species

দ্বিতীয় পর্ব- 'দ্যা লেজেণ্ড অফ্ রাম- রাইজ অফ্ অ্যা স্পিসিস্': 

'যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিল'- তাঁদের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হচ্ছে এই পর্বে।  এই যুগের ইতিহাসকে মূলতঃ ধরা হচ্ছে গৌরবময় এক বংশের দুই জাতকের চোখ দিয়ে; তাদের দৈনন্দিন অভ্যাস, অফুরন্ত শক্তি, উৎসাহ উদ্দীপনা নিয়ে, এবং বিপদের মুখে ঝাঁপিয়ে পড়বার যে আগ্রহ, বিপদকে জয় করবার যে অদম্য স্পৃহা- সে সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিয়ে।  এরই পাশাপাশি উঠে আসছে সমকালীন রাজনৈতিক চিত্র, আর্থ-সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস, কুচক্রিতা, বৈরীতা, এবং- ভাগ্যহীনতার ধারাবাহিক এক বিশ্লেষণ। এই পর্বের সূচনা প্রাণচঞ্চলতার মধ্য দিয়ে, শেষ এক উদাসীন পরিবেশের মধ্য দিয়ে যেখানে দুই রাজপুত্রের নির্বাসন হয় এবং তাঁদের ঠাঁই হয় জঙ্গলে, দেবতাদের এক গুপ্ত আবাসস্থলে। সেখানে অবশ্য তাঁদের শিক্ষানবিশ জীবন শুরু হয়।


The Legend of Ram- First Contact

 
তৃতীয় পর্ব- 'দ্যা লেজেণ্ড অফ্ রাম- ফার্স্ট কন্ট্যাক্ট'

গল্প ক্রমশঃ এগিয়ে চলেছে। এই পর্ব থেকেই আমরা দেখতে পাব- সভ্যতার নিরিখে সর্বোচ্চ স্থানাধিকারী রাক্ষস দ্বিতীয় সারিতে থাকা গন্ধর্বের মধ্যে রক্তাক্ত দীর্ঘমেয়াদী এক সংঘর্ষের সুচনা; জানতে পারব দুই গন্ধর্ব রাজপুত্রের বীরত্ব।  উঠে আসবে এক ঘৃণ্য ষড়যন্ত্র। এর সঙ্গে যোগ হবে আরও বেশ কয়েকটি। এই অংশে আমরা দেখব দীর্ঘকালীন এক যুদ্ধের প্রয়োজনে কিভাবে 'মানব' নামক বানরদের সাথে গড়ে তোলা হচ্ছে এক সেনাদল, কিরকম অদ্ভুত এক পরিবেশে বড় ভাই খুঁজে পাচ্ছেন তাঁর জীবনসঙ্গিনীকে, রাক্ষসদের অসহায়তা, এবং- এক অশুভ আঁতাতের জন্ম।  এর সঙ্গে যোগ হচ্ছে আরও অনেক অজানা তথ্য। এই পর্বে মূলতঃ তৈরি হচ্ছে একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রেক্ষাপট।


Part4- The Legend of Ram- The Beginning of an End

 
চতুর্থ পর্ব- 'দ্যা লেজেণ্ড অফ্ রাম- দ্যা বিগিনিং অফ্ অ্যান এণ্ড': 

এই পর্বটি মূলতঃ শেষের শুরু। মানব-বানর সেনাদের নিয়ে দীর্ঘপ্রত্যাশিত সেনাদল গঠন করা হয়ে গিয়েছে; এবার সময় প্রত্যাঘাতের। কিন্তু উন্নত প্রযুক্তির বলে বলীয়ান সুশিক্ষিত রাক্ষসসেনাদলের বিরুদ্ধে কিভাবে সম্ভব অনুন্নত 'প্রায় বানর' সেনাদের নিয়ে প্রতি-আক্রমণ? একি নিছক কষ্ট-কল্পনা, নাকি বাস্তবে তা সম্ভব? সম্ভব হলে কিভাবে? প্রত্যুত্তরে কি করতে চলেছেন চতূর রাক্ষসরাজএই অসম যুদ্ধে গন্ধর্ব মানব-বানরসেনারা কি একা, নাকি দেবতাদের শেষ পর্যন্ত দেখা যাবে কোন একটি পক্ষ নিতে? তার উত্তরে কি করতে চলেছেন দেবতাদের আজীবন প্রতিপক্ষরা? তাঁরাও কি কোন পক্ষ নিতে চলেছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে এই পর্বে। একটি ইন্দ্রপতন হতে চলেছে এই পর্বে।


Final Part- The Legend of Ram- Revelation

শেষ পর্ব- 'দ্যা লেজেণ্ড অফ্ রাম - রিভিলিশন'

শেষ পর্ব, যার শেষ বিস্ময়ে, এবং অনেকগুলি প্রশ্নকে সামনে রেখে। তার মধ্যে অন্যতম প্রধান- তবে কি এই সত্য যে 'বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে পরাজিতরাই পাপী এখানে'? আমরা যাদের খলনায়ক হিসেবে দেখছি, তাঁরা কি সত্যই অমঙ্গলকামী, নাকি তাঁদের মঞ্চ থেকে দেখা পারিপার্শ্বিকের সঙ্গে আমাদের মঞ্চ থেকে দেখা পারিপার্শ্বিকের ব্যবধান বিরাট? রাক্ষসরাজ রাবণ কি একটি আপাদমস্তক খলনায়কের নাম, না কি কোন ভাগ্যাহত সেনাপতি, যার অভীষ্ট লক্ষ্য বহুল প্রচলিত মতবাদের থেকে একদমই স্বতন্ত্র? কি চেয়েছিলেন তিনি? কেন এই অকারণ বিনাশ? কিসের কারণে জন্ম এই ঘৃণার? আর সর্বোপরি, 'সামগ্রিক বিলুপ্তিকরণ' কি নিয়ে এসেছে সেই বহু প্রতীক্ষিত পূর্ণতা যা তিনি চেয়েছিলেন, নাকি এই মারণযজ্ঞ দোর খুলে দিয়েছে আরও বৃহত্তর কোন বিনাশের আবাহনকে

 তবে শুধু এখানেই শেষ নয়, আরও অসংখ্য প্রশ্নের দরজা একই সঙ্গে খুলে দিয়েছে এই পর্ব; তার মধ্যে যেগুলি উল্লেখযোগ্য-

  • মহর্ষি মার্কণ্ডেয় কে? কি তাঁর পরিচয়
  • গন্ধর্ব রাক্ষসদের মহাযুদ্ধের উপান্তে কি ঘটেছিল যার উল্লেখ থাকা প্রয়োজন?
  • কি সেই যোগসূত্র, যা পরে বিশ্লিষ্ট হয়ে জন্ম দেয় প্রাচীন ধর্মগুলিকে?
  • কেমন করে সৃষ্টি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে (WW2) ব্যবহৃত 'স্তালিন অর্গ্যান' -এর একটি প্রাচীন বিবরণ, এমন একটা সময়ে যখন তার অস্তিত্ব থাকবার কোন সম্ভাবনাই নেই?
  • কি পরিণতি হল মহর্ষি মার্কণ্ডেয়র
শেষতঃ- 'রামায়ণ' সৃষ্টির মুখে কেমন ছিল মহর্ষি বাল্মীকির মানসিক অবস্থান

এই সমগ্রটিকে খণ্ডাকারে তুলে ধরছি টুকরো টুকরো চলচ্চিত্র আকারে, আমাদের চ্যানেলে। প্রয়োজনীয় লিঙ্কগুলি নীচে দেওয়া হল। আপনারা অবশ্যই দেখুন, মন্তব্য করুন; এছাড়া লাইক, শেয়ার করুন। কেমন লাগছে তা আমাকে জানাতে ভুলবেন না যেন...🙏

Our Channel: YouTube
Stay updated here

Watch my Profile: Pratilipi

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

Bengali Horror Story Tantrik er Golpo Maran Dahukar Dak by Aritra Durjoy Das

'চওকা' গ্রামের দুঃস্বপ্নের সুর মারণ ডাহুকার ডাক, যার মূর্ছণায় গ্রামবাসীদের ওপর নেমে আসে ঘন কালো অন্ধকার | Bangla Golpo Horror | Scary Horror Story in Bengali | Bangla Horror Story কোন অভিশাপ নেমে আসে 'চওকা' গ্রাম-এর ওপর, যা তাদের ঠেলে দেয় অন্তের অতলে? একসময়কার অধিক জনবহুল এই গ্রামে কেন বর্তমানে জনসংখ্যা মাত্র চার? ডাহুকা কে? কিসের রাগ তার গ্রামবাসীদের ওপর? কেনকোন বহিরাগত গ্রামে চলে এলে রাতের অন্ধকারে জেগে ওঠে নরপিশাচের দল, শুরু হয় নিরবিচ্ছিন্ন ধ্বংস? আজই পড়ে ফেলুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা এই ডার্ক ফ্যান্টাসি হরর- মারণ ডাহুকার ডাক পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের একটি বাংলা ঐতিহাসিক অ্যাডভেঞ্চার গল্প ' রুদ্রভৈরবের পদধ্বণি '- মধ্যপ্রদেশের ছাতারপুর সদর-শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে 'চওকা' গ্রাম, অথচ এখানকার জনসংখ্যা মাত্র চার! চারজন প্রবীণ মানুষ বসবাস করে এই গ্রামে, যেখানের নব্বইয়ের দশকের শেষের দিকও এখানে বসবাস করতেন আড়াই হাজারের বেশি মানুষ! কি ঘটল এখান, যার জন্য গোটা গ্রাম এভাবে ফাঁকা হয়ে গেল? এর পিছনে অন্যতম একটি কারণ প্রাচীনতম একটি অভিশাপ! হরধণু ভাঙবা...

সত্য ঘটনা অবলম্বনে অরিত্র দুর্জ্জয় দাসের কলমে রক্তজলকরা ভয়ঙ্কর একটি ডার্ক ফ্যান্টাসি-হররনির্ভর তান্ত্রিক গল্প শয়তানের ধর্মগ্রন্থ

Bengali Horror Story | Dark Horror and Tantriker Golpo by Aritra Durjoy Das আপনি কি রোমাঞ্চকর বাংলা গোয়েন্দা গল্প খুঁজছেন? এখানে পাবেন সেরা Bengali Horror Story, রহস্য, থ্রিলার এবং ট্যুইস্টে ভরা গল্প। দমবন্ধকরা ভয়ের গল্প 🔥 [শয়তানের ধর্মগ্রন্থ]   যখন ইতিহাসের পাতা থেকে উঁকি মারে উচ্চারণ না করা পুরাণ, তখন ভয় পাওয়াটাই একমাত্র বিকল্প! 👉  পুরো গল্প পড়ুন বিবরণ: হার্মান দ্যা রেক্লিউস, যার বাংলা অর্থ 'নিঃসঙ্গ হার্মান', তিনি কোন একটি গর্হিত অপরাধের জন্য ভয়ঙ্কর সাজা পান...দেওয়ালে নিজেকে জীবন্ত অবস্থায় গেঁথে ফেলবার সাজা শোনানো হয় তাকে! এই অবস্থায় নিজেকে বাঁচানোর তাগিদে আরও বড় অপরাধ করে বসেন তিনি- শয়তানের সাথে একটি চুক্তি করে বসেন নিজের আত্মার বিনিময়ে! পরিণাম- একটি বই যা এরপরে পরিচিতি পাবে 'কোডেক্স জিগাস' বা 'শয়তানের বাইবেল' নামে। এটুকুই প্রামাণ্য ইতিহাস, কিন্তু কি হতে পারে এর নেপথ্য ঘটনা? কেন, কিসের ভিত্তিতে সাজা পান হার্মান দ্যা রেক্লিউস? ঐ বইটি জম্মলগ্ন থেকেই যেখানে ছিল সেই জায়গার ওপরে নেমে এসেছে অভিশাপ, ধ্বংস হয়েছে অঞ্চলটি! কেন? কিভাবে এই গ্রন্থটিকে লুকিয়ে ফেলা হয়েছিল...