সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

বহুযুগের ওপার হতে- পর্ব ৪ |Bengali audio story Historical thriller|Aritr...

বহুযুগের ওপার হতে- পর্ব ৪ | Bengali audio story Historical thriller |Aritra Das|science fiction novel

Bahujuger opaar hote- Episode4



Bahujuger opaar hote is a Bengali, science fiction, suspense-thriller audio story. This is a Bangla fiction novel, the story tells about an ancient time travelling design of the Gods which needs to be activated in our time...and the way it was activated! A must-see web series which breaks the story-line in many time frames.

Stay updated: https://www.facebook.com/mystictuneoftales
Background music source: YOUTUBE AUDIO LIBRARY, Mixkit
বহুযুগের ওপার হতে- পর্ব ৩ Video here: https://youtu.be/5BimLvWEv18

VISIT US AGAIN

এই একরত্তি ছোট নেত্রর মত বস্তুটি আসলে কি, যা রাখতে ভয় পাচ্ছেন স্বয়ং বহুল প্রতাপাণ্বিত সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্য? এটি অস্ত্র? কিন্তু কি ধরণের অস্ত্র এটি? একে দেখে তো ভয়ংকর কিছু বলে তো মনে হচ্ছে না! কি ক্ষতিসাধন করবে এটি বিপক্ষ সেনার, আর কেমনভাবে? দ্বিধাগ্রস্ত ছিলেন সৌভদ্র নিজেও, দায়িত্ব নিয়েছেন বটে তিনি কিন্তু গোটা বিষয়টি তিনি কিছুই বোঝেন নি। কিন্তু তারপর যখন...দেখতে থাকুন এই রোমাঞ্চকর পর্বটি, একেবারে শেষ অবধি।

Watch the video till the end. SUBSCRIBE. If you liked the video then do COMMENT, LIKE, SHARE. Thanks.

-“বুঝলাম!”- নিজের মনে স্বগতোক্তি করে ওঠেন সৌভদ্র- “এতক্ষণে বুঝেছি কিসের আশংকা করছিলেন মহারাজ! সীমাহীন শক্তিসম্পন্ন এই অস্ত্র যদি কোন লোভী মানুষের হাতে পড়ে, তবে কি হতে পারে তা সহজেই অনুমেয়! না! এই অস্ত্র কখনোই ভুল হাতে পড়া উচিৎ নয়!!”

‘নেত্র’কে স্বস্থানে আটকে নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা অশ্বের পিঠে একলাফে চড়ে বসলেন সৌভদ্র, শক্ত হাতে টেনে ধরলেন লাগাম। অভিযানের যথাযথ গুরুত্ব বুঝেছেন তিনি; এখন লক্ষ্যে যেভাবেই হোক পৌঁছতেই হবে।

-“সিদ্ধা…”- অশ্বের কানের কাছে প্রায় ঝুঁকে পড়ে ফিসফিস করে উঠলেন সৌভদ্র- “এখন কিন্তু তোর ঘাড়ে অনেক দায়িত্ব রে মা! এই ভয়ংকর অস্ত্রটিকে তার সঠিক জায়গায় রেখে দিয়ে আসতে হবে, যে করেই হোক ওখানে পৌঁছতে হবে। তুই আমাকে নিয়ে যাবি তো রে ওখানে?”

প্রত্যুত্তরে দুবার মাথা ঝাঁকাল সিদ্ধা, তারপর প্রবল এক হ্রেষাধ্বণির সাথে আচমকা পিছনের দুটি পায়ে ভর দিয়ে কিছুক্ষণের জন্য উঠে দাঁড়াল সে। সৌভদ্র বুঝে গেলেন সিদ্ধার মনোভাব, তেজি এই অশ্ব এখন শুধু দৌড়তে চায় সামনের দিকে! আর দেরি করলেন না তিনি- লাগাম আলগা করে অশ্বের পেটের দুদিকে পা দিয়ে মৃদু আঘাত করতেই এগিয়ে চলল সিদ্ধা, এক সরলরেখায় সোজা সামনের দিকে তীব্র গতিতে…


Story, voice-over, Concept and Editing: Aritra Das
Graphics: Shri Biswanath Dey

মন্তব্যসমূহ