সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

Bengali Fiction Story| The Legend of Ram: Episode2- Rise of a Species| Part1

Bengali Fiction Story| The Legend of Ram: Episode2- Rise of a Species| Part1

Watch out the blog for updated series. Video link is provided at the bottom of this article. Check us out on YouTube for audio stories.

Bengali suspense fiction The Legend of Ram rise of a species by mystic tune of tales

Watch out the Bengali Historical fiction 'Bahujuger Opaar Hote' first part here!

Stories so far in this part: 

-“ইক্ষকু বংশের অধিপতি মহারাজ মহাসেন, আপনি কি আপনার ওপর ন্যস্ত দায়িত্ববোধ সম্পর্কে অবহিত?”

 -“আজ্ঞে হ্যাঁ, ভগবন্।”

 -“দেবতাদের দেওয়া এই উপহার আপনি এবং আপনার স্ত্রীরা কি মাথা পেতে মেনে নিতে প্রস্তুত?”

 -“আমি এবং আমার স্ত্রীগণ, আমরা সকলেই ঘটনাক্রমের সঙ্গে একমত এবং আমরা প্রস্তুত।”

 -“কোন দুইজন ভাগ্যবতীকে বেছে নিয়েছেন আপনি?”

 -“আমার পাটরাণী পদ্মিনী এবং অনুজা স্ত্রী সুমিত্রাকে।”

-“উত্তম! এবার মন দিয়ে শুনুন। দেবতা ব্রহ্মাদেবের ঔরসধন্য এই শ্বেত তরল দেবতাদের গবেষণাগারে বহু গবেষণার মাধ্যমে সৃষ্ট হয়েছে। এই তরল সেবনে উপযুক্ত বংশধর পাওয়ার সম্ভাবনা প্রবল। এই ব্রহ্ম ঔরসজাত তরল সেবনে জাতক হওয়ার সম্ভাবনাই অধিক, জাতিকার সম্ভাবনা নেই বললেই চলে। অপরাপর গন্ধর্বদের তুলনায় এই গন্ধর্বরা হবে উন্নত ধীশক্তি ও শারীরিক শক্তির অধিকারী। আপনাকে নিশ্চিত করতে হবে যেন এই তরলের সকল অংশ আপনার স্ত্রীদের গর্ভেই প্রোথিত হয়; কারণ ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ একমাত্র মাতৃগর্ভেই সম্ভব, কোন গবেষণাগারে নয়, এতে ফল ভালো হয় না। মিষ্টান্ন বা মিষ্টজাতীয় কোন বস্তুর সঙ্গে মিশ্রিত করে আপনার নির্বাচিত স্ত্রীদের খাওয়াবেন। আর হ্যাঁ, এদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে। কোন অবস্থাতেই বংশরক্ষার আগে যেন এদের মৃত্যু না ঘটে। এটা সুনিশ্চিত করবার দায় কিন্তু আপনার ওপরেই বর্তাবে।”

-“কথা দিলাম দেবতা।”

-“রাক্ষস জাতিকে প্রতিহত করবার বীজ বুনে দিয়ে গেলাম আজ । ভবিষ্যৎই বলবে আমরা কতটা সফল! এই কার্যে সপরিবারে আপনাদের সহযোগিতা দেবতারা কখনোই ভুলবে না। আমার কার্য সমাপ্ত। এখন আমাদের অনুমতি দিন মহারাজ?”

-“আপনার যাত্রা শুভ হোক অগ্নিদেব। আর, নিঃসন্তান এই পরিবারের বংশরক্ষার জন্য আপনাদের, দেবতাদের উদ্দেশ্যে আমার শতকোটি প্রণাম। ব্রহ্মাদেবকে আমার নমস্কার জানাবেন।”

সন্মত হলেন অগ্নিদেব। অতঃপর কোমরের কাছে বর্তুলাকার অংশে একটা চাপ দিতেই সেখানে একটা নীল আলো জ্বলে উঠল। কয়েক মুহূর্ত বাদে একটা আলোর পথ নেমে এল অগ্নিদেবের ওপর। তার ভিতরে তাঁর স্থূল শরীর যেন সুক্ষ্ম থেকে সুক্ষ্মতর হয়ে গেল, দৃশ্যমান থেকে অদৃশ্য হয়ে অগ্নিদেব যেন উঠে গেলেন সেই আলোর পথ বেয়ে, সকলের চোখের সামনে। কিছুক্ষণ পর সেই আলোও নিভে গেল, আবার স্বাভাবিক হয়ে গেল ঘরের পরিস্থিতি।

-“এই শ্বেত তরল একবাটি পায়েসের মধ্যে ঢেলে নিয়ে আয় আমার কাছে, আমিই স্বহস্তে তা বিতরণ করব রাণীদের মধ্যে।”

 পরিচারককে উদ্দেশ্য করে বলে উঠলেন মহারাজ মহাসেন।

ইক্ষকু রাজ্যের কেউই খেয়াল করল না সেদিন রাত্রে রাজপ্রাসাদের মাথার ওপর স্থির হয়ে আকাশে দাঁড়িয়ে ছিল যে ত্রিকোণ ঊড্ডীয়মান যানটি, তা আবার সচল হয়ে ঊর্দ্ধে উঠে মিলিয়ে গেল আকাশের অগুন্তি তারাদের মাঝে...

[চলবে...]

©অরিত্র দাস

Watch out the first part here: 

Check out the continuing part: PART2 of The Legend of Ram: Rise of a Species

Our books
Our twitter account
Pratilipi Profile
Stay updated here

This is a pure imaginative, mystery fiction, original story-line based upon imagination. Any similarity with reality is a definite coincidence.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bengali Horror Story Tantrik er Golpo Maran Dahukar Dak by Aritra Durjoy Das

'চওকা' গ্রামের দুঃস্বপ্নের সুর মারণ ডাহুকার ডাক, যার মূর্ছণায় গ্রামবাসীদের ওপর নেমে আসে ঘন কালো অন্ধকার | Bangla Golpo Horror | Scary Horror Story in Bengali | Bangla Horror Story কোন অভিশাপ নেমে আসে 'চওকা' গ্রাম-এর ওপর, যা তাদের ঠেলে দেয় অন্তের অতলে? একসময়কার অধিক জনবহুল এই গ্রামে কেন বর্তমানে জনসংখ্যা মাত্র চার? ডাহুকা কে? কিসের রাগ তার গ্রামবাসীদের ওপর? কেনকোন বহিরাগত গ্রামে চলে এলে রাতের অন্ধকারে জেগে ওঠে নরপিশাচের দল, শুরু হয় নিরবিচ্ছিন্ন ধ্বংস? আজই পড়ে ফেলুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা এই ডার্ক ফ্যান্টাসি হরর- মারণ ডাহুকার ডাক পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের একটি বাংলা ঐতিহাসিক অ্যাডভেঞ্চার গল্প ' রুদ্রভৈরবের পদধ্বণি '- মধ্যপ্রদেশের ছাতারপুর সদর-শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে 'চওকা' গ্রাম, অথচ এখানকার জনসংখ্যা মাত্র চার! চারজন প্রবীণ মানুষ বসবাস করে এই গ্রামে, যেখানের নব্বইয়ের দশকের শেষের দিকও এখানে বসবাস করতেন আড়াই হাজারের বেশি মানুষ! কি ঘটল এখান, যার জন্য গোটা গ্রাম এভাবে ফাঁকা হয়ে গেল? এর পিছনে অন্যতম একটি কারণ প্রাচীনতম একটি অভিশাপ! হরধণু ভাঙবা...

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

সত্য ঘটনা অবলম্বনে অরিত্র দুর্জ্জয় দাসের কলমে রক্তজলকরা ভয়ঙ্কর একটি ডার্ক ফ্যান্টাসি-হররনির্ভর তান্ত্রিক গল্প শয়তানের ধর্মগ্রন্থ

Bengali Horror Story | Dark Horror and Tantriker Golpo by Aritra Durjoy Das আপনি কি রোমাঞ্চকর বাংলা গোয়েন্দা গল্প খুঁজছেন? এখানে পাবেন সেরা Bengali Horror Story, রহস্য, থ্রিলার এবং ট্যুইস্টে ভরা গল্প। দমবন্ধকরা ভয়ের গল্প 🔥 [শয়তানের ধর্মগ্রন্থ]   যখন ইতিহাসের পাতা থেকে উঁকি মারে উচ্চারণ না করা পুরাণ, তখন ভয় পাওয়াটাই একমাত্র বিকল্প! 👉  পুরো গল্প পড়ুন বিবরণ: হার্মান দ্যা রেক্লিউস, যার বাংলা অর্থ 'নিঃসঙ্গ হার্মান', তিনি কোন একটি গর্হিত অপরাধের জন্য ভয়ঙ্কর সাজা পান...দেওয়ালে নিজেকে জীবন্ত অবস্থায় গেঁথে ফেলবার সাজা শোনানো হয় তাকে! এই অবস্থায় নিজেকে বাঁচানোর তাগিদে আরও বড় অপরাধ করে বসেন তিনি- শয়তানের সাথে একটি চুক্তি করে বসেন নিজের আত্মার বিনিময়ে! পরিণাম- একটি বই যা এরপরে পরিচিতি পাবে 'কোডেক্স জিগাস' বা 'শয়তানের বাইবেল' নামে। এটুকুই প্রামাণ্য ইতিহাস, কিন্তু কি হতে পারে এর নেপথ্য ঘটনা? কেন, কিসের ভিত্তিতে সাজা পান হার্মান দ্যা রেক্লিউস? ঐ বইটি জম্মলগ্ন থেকেই যেখানে ছিল সেই জায়গার ওপরে নেমে এসেছে অভিশাপ, ধ্বংস হয়েছে অঞ্চলটি! কেন? কিভাবে এই গ্রন্থটিকে লুকিয়ে ফেলা হয়েছিল...