সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

BENGALI SUSPENSE FICTION STORY| THE LEGEND OF RAM: EPISODE2- RISE OF A SPECIES| PART2

Bengali Fiction Series| The Legend of Ram: Episode2- Rise of a Species| Part2

Watch out the Previous part (Part1) of the Series of 'The Legend of Ram: Rise of a series- Part1' here! If you love Bengali Audio stories then you may visit our YouTube channel here!

The video is at the bottom of this article.

Bengali suspense fiction the legend of ram rise of a species by Aritra Das


কেমন ছিল গন্ধর্বদের আর্থ-সামাজিক মানচিত্র? কিরকম ছিল তাদের জনজাতির বিন্যাস? রাক্ষসরা প্রজাতিগতভাবে কেমন ছিল? কি নিয়ে বিবাদের সূচনা গন্ধর্বদের সঙ্গে? জানতে হলে এই পর্বটি দেখতেই হবে। মন্তব্য করুন, পছন্দ করুন, অন্যান্যদের সঙ্গে ভাগ করুন। এবং অবশ্যই দেখতে থাকুন পর পর পর্বগুলিকে।


This is the second part of the second episode of the series of The Legend of Ram; this part is known as The Rise of a Species. Story in this part as depicted: 


রাক্ষস রাজত্বে ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল যে কয়েকটি মুষ্টিমেয় গন্ধর্ব রাজ্য, সেগুলির মধ্যে সবচাইতে বড় ও জনঘনত্বপূর্ণ রাজ্য হল এই ‘ইক্ষকু’ রাজ্য। গগনচুম্বি হিমালয় পর্বতমালা শেষ হচ্ছে যেখানটায়, সেখান থেকে শুরু হচ্ছে ‘মহাবন’। বিস্তীর্ণ এই বনভূমি অর্ধচন্দ্রাকৃতি আকারে বেষ্টন করে রয়েছে পশ্চিমে বৈতরণী নদীর পাড় থেকে শুরু করে পূর্বে ভগীরথ নদের পাড় পর্যন্ত। তবে বনভূমির এখানেই শেষ নয়। পূর্বদিককে বেষ্টন করে এটি আবার দক্ষিণ নেমে এসেছে, আর ল্যাজের দিকটি গিয়ে ধাক্কা মেরেছে বিন্ধ্য পর্বতের পাদপ্রান্তে। সেখানেই এসে শেষ হয়েছে এই মহাবন।

 

নদনদীপূর্ণ ভূভাগটিতে সতেজ জলহাওয়ায় পুষ্ট এই অঞ্চলগুলিতে অরণ্যের পরিমাণ মাত্রাধিক। ছোট-বড় অরণ্যের প্রাচুর্য বেশিরভাগ ক্ষেত্রেই,তাঁরই মধ্যে মহাবনের শেষ এই ভূভাগের যে মাঝামাঝি অংশটিতে, সেখানেই গড়ে উঠেছে ‘ইক্ষকু’রাজ্য। বিরাট এই নগরের আয়তন, বিশাল তার জনসংখ্যা। সুরম্য রাজপ্রাসাদ, হর্মরাজি, সৌধ, অট্টালিকা, পাকাপোক্ত সড়ক-ব্যবস্থা। নগরের বাইরের থেকেই অবস্থান শুরু গ্রাম ও তার উন্নত সেচব্যবস্থার। কৃষি। সব মিলিয়ে এক উন্নত সভ্যতার নজীর।

 

ইক্ষকু রাজ্যের আশেপাশে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি রাজ্য। পূর্বপ্রান্তে রয়েছে ‘আটবিক’ রাজ্য। এছাড়াও রয়েছে ‘ভৃঙ্গ’, ‘মুদ্গল’, ‘বারাণাবাত’, ‘শুচী’ – আরও বেশ কয়েকটি গন্ধর্ব রাজ্য। এতগুলি রাজ্যের এই অংশে উৎপত্তির প্রধান কারণ – ‘মহাবন’-এর বেষ্টনীর সুবিধা। এটি বহির্শত্রুর আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। তবে বেশ কিছু রাজ্য আছে যা বেষ্টনীর সুরক্ষা-সীমার বাইরে। পশ্চিমের পাঞ্চাল প্রদেশ এর একটি বড় উদাহরণ।

 

বহির্শত্রু? গন্ধর্বরা জাতিগতভাবে কখনোই যুদ্ধ-বিগ্রহের উপাসক নয়; যুদ্ধ লাগলেও তা হত ছোট-খাটো। দীর্ঘমেয়াদি যুদ্ধে তারা কখনই নিজ স্বার্থেই নিজেদের জড়াত না; একটা অদৃশ্য চুক্তি তারা সবসময়ই মেনে চলত নিজেদের অস্তিত্বরক্ষার প্রশ্নে। তাহলে এই বহির্শত্রুরা এল কোনখান থেকে?

 

দানব ও নাগ! এই দুটি প্রজাতির থেকে সবসময়ই গন্ধর্বরা সতর্ক থাকতেন। বিরাট দেহকে কাজে লাগিয়ে এরা মাঝেমধ্যেই হানা দিত গন্ধর্বদের ওপর। খাদ্যশষ্য এবং অন্যান্য দরকারি সামগ্রী তারা হরণ তো করতই, তাছাড়া অনেক সময়তেই স্ত্রীলোকদেরও জোর করে তুলে নিয়ে যেত। নিজেদের জাতির ক্রমহ্রাসমান সংখ্যা তারা পূরণ করতে সচেষ্ট ছিল নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে। এই কারণেই তারা ব্যবহার করতে চাইত গান্ধর্বীদের। এদের হাত থেকে নিজেদের রক্ষা করাই ছিল গন্ধর্বদের কাছে সবচেয়ে বড় সমস্যা।

 

তবে পাঞ্চালদের সঙ্গে ইক্ষকু বংশের একটা জন্মগত শত্রুতা ছিল। এই দুটি রাজ্য মাঝে-মধ্যেই যুদ্ধে লিপ্ত হত। বহু যুগ আগে একসময় পাঞ্চালরা ইক্ষকু বংশেরই একটা শাখা ছিল। কোন এক সামান্য কারণে মত-বিরোধের সূত্রপাত হয়। পাঞ্চালরা মূল বংশ পরিত্যাগ করে বেরিয়ে আসে এবং নতুন রাজ্যের সূচনা করে। পরবর্তীকালে এই দুটি রাজ্য একে অপরের শত্রুতে রূপান্তরিত হয়। তবে তা কখনোই একে অপরকে অধিকারের প্রশ্নে নয়।

 

উত্তরে হিমালয় ও দক্ষিণে অতল বারিধির মাঝখানে বিস্তীর্ণ এই ভূ-খণ্ডের মাঝামাঝি জায়গায় অবস্থান করছে ‘কুন্তল’রাজ্য। একে অবশ্য সব গন্ধর্ব রাজ্যই একটু এড়িয়ে চলত; কারণ প্রত্যেকে মনে করত রাক্ষসদের ‘মধ্যভাগের কর্ণ’হল এই রাজ্যটি। এই অঞ্চলগুলিতে যা ঘটনা ঘটে তা সিংহাসনে আসীন রাক্ষসরাজের কানে তোলেন প্রবীণ রাজা যশকর্মা। এই জন্যই এই রাজ্যের সংশ্রব এড়িয়ে চলত সবাই।

 

কথাটি আংশিক সত্য। যদিও গন্ধর্বদের সীমিত বুদ্ধির মানদণ্ডে তারা কখনোই অনুমান করতে পারে নি যে রাক্ষসদের খবরাখবর প্রাপ্তি কোন বিশেষ ব্যক্তির ওপরে পুরোমাত্রায় নির্ভরশীল নয়; এই পবিত্র দায়িত্ব পালন করে তাদের প্রযুক্তি। প্রবাদপ্রতিম নজরদারির সাহায্যে তারা খুব স্বল্প সময়ে লাভ করতে পারে সমস্ত দরকারি খবর। আর একটা কথা বলে রাখা দরকার, গন্ধর্বদের কোন রাজ্যই স্বয়ংশাসিত নয়। করদানের পরিবর্তে রাজত্ব লাভ করেছেন তারা। প্রতিটি গন্ধর্ব রাজ্যই কিন্তু করদ রাজ্য।


Watch the Story Bahujuger Opaar Hote- Part2 here!


The points on which the entire story line is based upon:

  • What possibly inspired the advent of a great ancient tale?
  • In search of identity of another great sage, Maharshi Markendeya
  • Is there anybody before us, who roamed the Earth?
  • Technological influence of modernized weapon, way before we gain the knowledge.
  • Who are the Gods? What were they doing back then? 
  • Who are these Danavs, Rakhshasas Nagas, and other species that are mentioned in our ancient epic tales?


Story, voiceover, Concept and Editing: Aritra Das

Graphics: Shri Biswanath Dey

Background music source: YouTube Audio Library


Our books 

Stay Updated 

Our twitter account

Pratilipi Profile


This is a pure fictional, science fiction storyline based upon self-imagination. Any similarity with reality is a definite coincidence.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bengali Horror Story Tantrik er Golpo Maran Dahukar Dak by Aritra Durjoy Das

'চওকা' গ্রামের দুঃস্বপ্নের সুর মারণ ডাহুকার ডাক, যার মূর্ছণায় গ্রামবাসীদের ওপর নেমে আসে ঘন কালো অন্ধকার | Bangla Golpo Horror | Scary Horror Story in Bengali | Bangla Horror Story কোন অভিশাপ নেমে আসে 'চওকা' গ্রাম-এর ওপর, যা তাদের ঠেলে দেয় অন্তের অতলে? একসময়কার অধিক জনবহুল এই গ্রামে কেন বর্তমানে জনসংখ্যা মাত্র চার? ডাহুকা কে? কিসের রাগ তার গ্রামবাসীদের ওপর? কেনকোন বহিরাগত গ্রামে চলে এলে রাতের অন্ধকারে জেগে ওঠে নরপিশাচের দল, শুরু হয় নিরবিচ্ছিন্ন ধ্বংস? আজই পড়ে ফেলুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা এই ডার্ক ফ্যান্টাসি হরর- মারণ ডাহুকার ডাক পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের একটি বাংলা ঐতিহাসিক অ্যাডভেঞ্চার গল্প ' রুদ্রভৈরবের পদধ্বণি '- মধ্যপ্রদেশের ছাতারপুর সদর-শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে 'চওকা' গ্রাম, অথচ এখানকার জনসংখ্যা মাত্র চার! চারজন প্রবীণ মানুষ বসবাস করে এই গ্রামে, যেখানের নব্বইয়ের দশকের শেষের দিকও এখানে বসবাস করতেন আড়াই হাজারের বেশি মানুষ! কি ঘটল এখান, যার জন্য গোটা গ্রাম এভাবে ফাঁকা হয়ে গেল? এর পিছনে অন্যতম একটি কারণ প্রাচীনতম একটি অভিশাপ! হরধণু ভাঙবা...

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

সত্য ঘটনা অবলম্বনে অরিত্র দুর্জ্জয় দাসের কলমে রক্তজলকরা ভয়ঙ্কর একটি ডার্ক ফ্যান্টাসি-হররনির্ভর তান্ত্রিক গল্প শয়তানের ধর্মগ্রন্থ

Bengali Horror Story | Dark Horror and Tantriker Golpo by Aritra Durjoy Das আপনি কি রোমাঞ্চকর বাংলা গোয়েন্দা গল্প খুঁজছেন? এখানে পাবেন সেরা Bengali Horror Story, রহস্য, থ্রিলার এবং ট্যুইস্টে ভরা গল্প। দমবন্ধকরা ভয়ের গল্প 🔥 [শয়তানের ধর্মগ্রন্থ]   যখন ইতিহাসের পাতা থেকে উঁকি মারে উচ্চারণ না করা পুরাণ, তখন ভয় পাওয়াটাই একমাত্র বিকল্প! 👉  পুরো গল্প পড়ুন বিবরণ: হার্মান দ্যা রেক্লিউস, যার বাংলা অর্থ 'নিঃসঙ্গ হার্মান', তিনি কোন একটি গর্হিত অপরাধের জন্য ভয়ঙ্কর সাজা পান...দেওয়ালে নিজেকে জীবন্ত অবস্থায় গেঁথে ফেলবার সাজা শোনানো হয় তাকে! এই অবস্থায় নিজেকে বাঁচানোর তাগিদে আরও বড় অপরাধ করে বসেন তিনি- শয়তানের সাথে একটি চুক্তি করে বসেন নিজের আত্মার বিনিময়ে! পরিণাম- একটি বই যা এরপরে পরিচিতি পাবে 'কোডেক্স জিগাস' বা 'শয়তানের বাইবেল' নামে। এটুকুই প্রামাণ্য ইতিহাস, কিন্তু কি হতে পারে এর নেপথ্য ঘটনা? কেন, কিসের ভিত্তিতে সাজা পান হার্মান দ্যা রেক্লিউস? ঐ বইটি জম্মলগ্ন থেকেই যেখানে ছিল সেই জায়গার ওপরে নেমে এসেছে অভিশাপ, ধ্বংস হয়েছে অঞ্চলটি! কেন? কিভাবে এই গ্রন্থটিকে লুকিয়ে ফেলা হয়েছিল...