সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

Bengali Science fiction Story| The Legend of Ram: Episode2| Rise of a Species- Part5

The Legend of Ram-Rise of a Species- Episode2 Part5

Watch out the Previous Part4 of the Story here. If you are looking for a Bengali Audio Story channel with  fresh, new, original story content then you may find it here. Try us!

Watch out the video narration at the bottom of this article. 

Bengali Science fiction story the legend of ram rise of a species part5 by Mystic tune of tales

A science-fiction novel based on ancient tales of India.

আগের পর্বে আমরা দেখেছি আমাদের কেন্দ্রীয় চরিত্রগুলিকে; এই পর্বে আমরা বুঝতে পারব তাদের মানসিক গঠনবিন্যাস। একটি বিপদ, যা এসে উপস্থিত হয়েছে তাঁদের রাজ্যে, কি সেই বিপদ, কেমনভাবে উদ্ধার পাওয়া যায় সেই বিপদ থেকে- সেই মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়েই শুরু আমাদের এই পর্ব। দেখতে থাকুন এই পর্বটি ও পরবর্ত্তী পর্বগুলি। কেমন লাগল তা জানাতে অবশ্যই ভুলবেন না।


এই পর্বে যা পাঠ করা হয়েছে: 


পরদিন সকাল। আচমকাই বেজে উঠল তূর্যনিনাদ! কি ব্যাপার?

 

বীরভদ্র ও সুমিত্রসেন দুজনেই রোজকার মত সকালবেলায় অভ্যাস সেরে নেন। তাঁদের প্রাত্যাহিকীর মধ্যেই পড়ে রোজ সকালের এই ব্যায়াম, শরীরচর্চা ও অস্ত্র অভ্যাস। গুরুদেবের সান্নিধ্যে অন্যান্য অভ্যাসকারীদের সঙ্গে তাঁরাও ব্যস্ত থাকেন এই কার্যে; আজকেও তার অন্যথা হয় নি। এরই মধ্যে ঘটল এই ছন্দপতন! প্রত্যেকেই দৌড় দিলেন নগরীর পূর্বদিকের দ্বারে। ওখান থেকেই তো আসছে আওয়াজ! কিন্তু, কি হয়েছে?

 

বেড়িয়ে এল ভয়ংকর এক তথ্য। এক দানব দেখা গিয়েছে পূর্ব প্রান্তের জঙ্গলে! সকালে গ্রামের একদল কাঠুরে কাঠ কাটতে গিয়েছিল সেখানে। বনের একটু গভীর অংশে ভালো জাতের কাঠ পাওয়া যায়; সেখানেই গিয়েছিলেন আজকে ছয়জনে মিলে। ভাগ্যিস গিয়েছিলেন! ওখানে ভিতরে একটা ছোট হেজে যাওয়া স্রোতস্বিনী মত আছে, সেখানেই জলপানরত এক দানবকে দেখতে পান তারা। কোনক্রমে তারা পালিয়ে আসেন ওখান থেকে। তাদেরই একজনের কাছে একটা ঘোড়া ছিল; তাতে চড়ে সতর্ক করে দিয়ে যান নগরপালকে। তার পরে পরেই এই তূর্যভেরীর নিনাদ!

 

খবরটা সুখকর নয়। সময়টা শীতকাল। এই সময়ে রবিশষ্যের ফলন হয়। বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা রাজধানীতে আসেন তাঁদের ফসল নিয়ে। ব্যবসায়ীরা জমা হয়; ব্যবসা-বাণিজ্য এইসময় বেশ প্রবল বিস্তার লাভ করে। রাজধানীর চারিদিকে বেশ উঁচু প্রাকার, তাতে প্রহরা। দানবের সাধ্য নেই এই প্রাকারকে উল্লঙ্ঘন করবার। কিন্তু গ্রামগুলি? সেগুলি তো অরক্ষিত! দুইশতের অধিক এই গ্রামগুলিকে যদি দানব লন্ডভন্ড করে দিয়ে যায় তবে অর্থনীতি তো বেশ বড়সড় ধাক্কা খাবে! এখন উপায়? আপাতত জীবনহানির সম্ভাবনা কম কারণ ইতিমধ্যেই কাছাকাছি যে কয়টি গ্রাম ছিল তার আবাসিকরা এসে ভীড় করেছে নগর-প্রাকারের এপারে; তারা নিরাপদ। কিন্তু দূরবর্তী অজস্র গ্রামগুলি? এছাড়া, চাষীদের তাড়াহুড়ায় ফেলে আসা অরক্ষিত খাদ্যশষ্য? সেগুলির কি হবে? এখন উপায়?

 

বীরভদ্র হাত ধরে টেনে নিয়ে এলেন সুমিত্রসেনকে একপার্শ্বে। মোটের ওপর বুঝিয়ে বললেন পরিস্থিতি। সব শুনে টুনে তিনিও বললেন একই কথা – “এখন কি করণীয়?”

 

-“দানবটাকে মারতেই হবে। ব্যাটা খাদ্যশষ্য লুঠের জন্য আসে নি, এসেছে নষ্ট করতে। কেন, তা এখনও পরিষ্কার নয়। যদি লুঠের জন্য আসত তবে দল বেঁধে আসত ।”

 

-“এখন আমরা কি করব তাহলে দাদা?”

 

-“এখন আমাদের চারজনকে যোগাড় করে বেরিয়ে যেতে হবে। এখনই। ব্যাটা রাত্রির অন্ধকারে পথ চলে এখন একটু জিরোচ্ছে, এটাই অবসর ওকে মারবার!”

 

-“তাহলে সেনাপতিকে বলি গিয়ে?”

 

-“আশেপাশে তাকা মিতে। তোর কি মনে হচ্ছে না সবাই আতংকিত হয়ে আছে? এইসময় কেউ প্রকৃতিস্থ নেই; এই অবস্থায় কাউকে বুদ্ধি দিতে যাওয়া আর দেওয়ালের সঙ্গে কথা বলা - একই ব্যাপার।”

 

-“ও, তাহলে, চারজনকে যোগাড় করি?”

 

-“কর। কিন্তু সাবধানে। কেউ যেন বুঝতে না পারে। উত্তর-পূর্ব কোণে যে ছোট প্রবেশদ্বার আছে তা দেখেছিস তো? ওখানে সবাইকে জড়ো কর। ততক্ষণে আমি আমাদের অস্ত্রগুলি নিয়ে আসি। প্রত্যেকে যেন সশস্ত্র থাকে।”

 

কিছুক্ষণ পরে নগর-প্রাকারের উত্তর-পূর্ব কোণের ছোট প্রবেশদ্বারের কাছে ছয়-সাতজনের ছোট অভিযাত্রি দলটি এসে একত্র হল। প্রত্যেকেই সশস্ত্র। অশ্ব সমেত জমায়েত করেছিল তারা। এরপর, বাকিরা বেড়িয়ে গেলে একজন শুধু থেকে গেল ভিতরে; সকলে বেরিয়ে গেলে দরজাটি টেনে বন্ধ করে দিল সে...

[চলবে...]

অরিত্র দাস

Watch out the video here:


Story, voice-over, Concept and Editing: Aritra Das 

Graphics: Shri Biswanath Dey

Background music source: YouTube Audio Library


Our books

Our twitter account

Pratilipi Profile



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bengali Horror Story Tantrik er Golpo Maran Dahukar Dak by Aritra Durjoy Das

'চওকা' গ্রামের দুঃস্বপ্নের সুর মারণ ডাহুকার ডাক, যার মূর্ছণায় গ্রামবাসীদের ওপর নেমে আসে ঘন কালো অন্ধকার | Bangla Golpo Horror | Scary Horror Story in Bengali | Bangla Horror Story কোন অভিশাপ নেমে আসে 'চওকা' গ্রাম-এর ওপর, যা তাদের ঠেলে দেয় অন্তের অতলে? একসময়কার অধিক জনবহুল এই গ্রামে কেন বর্তমানে জনসংখ্যা মাত্র চার? ডাহুকা কে? কিসের রাগ তার গ্রামবাসীদের ওপর? কেনকোন বহিরাগত গ্রামে চলে এলে রাতের অন্ধকারে জেগে ওঠে নরপিশাচের দল, শুরু হয় নিরবিচ্ছিন্ন ধ্বংস? আজই পড়ে ফেলুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা এই ডার্ক ফ্যান্টাসি হরর- মারণ ডাহুকার ডাক পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের একটি বাংলা ঐতিহাসিক অ্যাডভেঞ্চার গল্প ' রুদ্রভৈরবের পদধ্বণি '- মধ্যপ্রদেশের ছাতারপুর সদর-শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে 'চওকা' গ্রাম, অথচ এখানকার জনসংখ্যা মাত্র চার! চারজন প্রবীণ মানুষ বসবাস করে এই গ্রামে, যেখানের নব্বইয়ের দশকের শেষের দিকও এখানে বসবাস করতেন আড়াই হাজারের বেশি মানুষ! কি ঘটল এখান, যার জন্য গোটা গ্রাম এভাবে ফাঁকা হয়ে গেল? এর পিছনে অন্যতম একটি কারণ প্রাচীনতম একটি অভিশাপ! হরধণু ভাঙবা...

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

সত্য ঘটনা অবলম্বনে অরিত্র দুর্জ্জয় দাসের কলমে রক্তজলকরা ভয়ঙ্কর একটি ডার্ক ফ্যান্টাসি-হররনির্ভর তান্ত্রিক গল্প শয়তানের ধর্মগ্রন্থ

Bengali Horror Story | Dark Horror and Tantriker Golpo by Aritra Durjoy Das আপনি কি রোমাঞ্চকর বাংলা গোয়েন্দা গল্প খুঁজছেন? এখানে পাবেন সেরা Bengali Horror Story, রহস্য, থ্রিলার এবং ট্যুইস্টে ভরা গল্প। দমবন্ধকরা ভয়ের গল্প 🔥 [শয়তানের ধর্মগ্রন্থ]   যখন ইতিহাসের পাতা থেকে উঁকি মারে উচ্চারণ না করা পুরাণ, তখন ভয় পাওয়াটাই একমাত্র বিকল্প! 👉  পুরো গল্প পড়ুন বিবরণ: হার্মান দ্যা রেক্লিউস, যার বাংলা অর্থ 'নিঃসঙ্গ হার্মান', তিনি কোন একটি গর্হিত অপরাধের জন্য ভয়ঙ্কর সাজা পান...দেওয়ালে নিজেকে জীবন্ত অবস্থায় গেঁথে ফেলবার সাজা শোনানো হয় তাকে! এই অবস্থায় নিজেকে বাঁচানোর তাগিদে আরও বড় অপরাধ করে বসেন তিনি- শয়তানের সাথে একটি চুক্তি করে বসেন নিজের আত্মার বিনিময়ে! পরিণাম- একটি বই যা এরপরে পরিচিতি পাবে 'কোডেক্স জিগাস' বা 'শয়তানের বাইবেল' নামে। এটুকুই প্রামাণ্য ইতিহাস, কিন্তু কি হতে পারে এর নেপথ্য ঘটনা? কেন, কিসের ভিত্তিতে সাজা পান হার্মান দ্যা রেক্লিউস? ঐ বইটি জম্মলগ্ন থেকেই যেখানে ছিল সেই জায়গার ওপরে নেমে এসেছে অভিশাপ, ধ্বংস হয়েছে অঞ্চলটি! কেন? কিভাবে এই গ্রন্থটিকে লুকিয়ে ফেলা হয়েছিল...