সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

BENGALI SUSPENSE FICTION STORY| THE LEGEND OF RAM: EPISODE2- RISE OF A SPECIES| PART3

The Legend of Ram-Rise of a Species- Episode2 Part3- A Bengali suspense fiction

Watch the previous part of The Legend of Ram: Rise of a Species-  Part2 Here! If you are looking for an Audio story channel with new, original, fresh stories, you may visit us here!

The video is at the bottom of this article. Don't forget to check it out!

Bengali Suspense fiction story the legend of Ram by Mystic tune of tales

Check out the Third part of the Bengali Historical fiction- Bahujuger Opaar Hote here!

Part3 Story:

...এই করদানের ঘটনাকে কেন্দ্র করেই ইদানীং খুব চিন্তায় আছেন মহাসেন। সম্প্রতি, রাক্ষসদের সিংহাসন পরিবর্তন হয়েছে। নতুন একজন রাজা উঠে এসেছেন ওদের, নাম রাবণ। উনি নাকি ইতিমধ্যেই বেশ কিছু রীতি-নীতি বদল করেছেন, যার মধ্যে অন্যতম করদ রাজ্যগুলির করের পরিমাণ বৃদ্ধি। এ বিষয়ে কোন বিজ্ঞপ্তি এখনও এসে পৌছায় নি বটে কিন্তু শোনা যাচ্ছে তা আসন্ন; হয়তো আজ –কালের মধ্যেই তা এসে যাবে। বর্ধিত করের পরিমাণ নাকি অনেকটাই বেশি। কিছুদিন আগে রাক্ষসদের যে রাজ-প্রতিনিধিদল এসেছিলেন সভায় তাঁদের অবশ্য তিনি মৌখিকভাবে জানিয়েছেন যে এত কর দেওয়া সম্ভব নয়; রাজ্যের নিজস্ব আয় -ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে চলা উচিৎ ধার্য করের পরিমাণ। সব শুনেটুনে ওঁরা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে বিষয়টা ভেবে দেখা হবে। তবে মহাসেন এ কথায় বিশেষ আশাণ্বিত নন। রাবণ নাকি কর আদায়ের প্রশ্নে খুবই কড়া ব্যক্তি, আর গন্ধর্বজাতির প্রতি তাঁর কোন সমবেদনাই নেই। হাওয়ায় ভর করে বিভিন্ন উড়ো কথা কানে এসে পৌছচ্ছে; কিন্তু সত্যিটা কি? কেউ কিছু বলতে পারছে না।

 

-“রাজপুত্রেরা কেউ নিজ কক্ষে নেই মহারাজ।”— হাতজোড় করে এসে দাঁড়াল পরিচারক।

 

-“হুমম্...ঠিক আছে। তুই যা।”

 

ব্রহ্মাদেবের আশীর্বাদধন্য সেই শ্বেততরল পায়েসের মধ্যে দিয়ে তা তিনজন রাণীরই হাতে তুলে দিয়ে এসেছিলেন মহাসেন। হ্যাঁ, তিনজন রাণীই! কথা ছিল দুজনের মধ্যে তা বণ্টনের, কিন্তু শেষ মুহূর্তে রাণী সুভদ্রার জেদ তাঁকে বাধ্য করেছিল তাঁর নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করতে। কোন এক বদমায়েশ পরিচারিকার কুমন্ত্রণায় রাণী সুভদ্রার বোধ বিলুপ্তি ঘটে। “বাকি রাণীরা পাবে দেবোপম বালক, আর আমি কিনা জন্ম দেব এক সাধারণ গন্ধর্ব বা গান্ধর্বীর? বাকিদের পুত্রেরা হবে অনুপম ও অতুলনীয়, আমার সন্তানাদি কিনা হবে কৃশ, খর্বকায়,বিশ্রী? হয় ভাগ দিন, নচেৎ বিষ দিন -” এই ছিল তাঁর তখনকার উক্তি। দৈব-সন্তানলাভের আশু সম্ভাবনার মোহে আবদ্ধ রাণী সুভদ্রার সেদিন মহাসেনের ক্লীবত্ব নিয়ে প্রশ্ন তুলতেও মুখে বাঁধে নি। একপ্রকার বাধ্য হয়েই জেদী স্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন মহাসেন।

 

নির্দিষ্ট সময়ে সকলেই সন্তান প্রসব করেন। বড় রাণী পদ্মিণী জন্ম দেন সবচেয়ে বড়, অগ্রজ বীরভদ্রকে। মেজরাণী সুভদ্রা জন্ম দেন দুইজন পুত্রকে – বিক্রমবাহু ও অখণ্ডপ্রতাপকে। ছোটরাণী সুমিত্রা জন্ম দেন আরও একজন পুত্রকে – সুমিত্রসেন। চারজনই পুত্র; যেমন বলে গিয়েছিলেন অগ্নিদেব।

 

কিন্তু তাঁদের সুরক্ষা বিধানও তো জরুরি। এঁদের সুরক্ষার প্রশ্নটাই তো দ্বিতীয় প্রতিশ্রুতি! প্রথমটা ভাঙা হয়েছিল অবস্থান্তরে, কিন্তু দ্বিতীয়টা কোন অবস্থাতেই যেন ভাঙ্গা না হয়। এটা যেমন সত্য যে এত কর তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয় তেমনি এটাও সত্য যে কর না নিয়ে রাবণ ক্ষান্ত হবেন না। এর অর্থ যুদ্ধ এবং তিনি ভালো করেই জানেন যে এই অসম যুদ্ধ জয় করা তাদের পক্ষে সম্ভব নয়। দেবতাদের পর্যন্ত হার মানিয়ে দিয়েছেন রাবণ; তাও তখন তো তিনি যুবরাজ ছিলেন, আর এখন তো তিনি নিজেই রাজা! এখন উপায়?

 

-“মহর্ষি বিশ্বামিত্র আপনার দর্শনার্থী, মহারাজ।” সংবাদ নিয়ে এল পরিচারক।

 

খানিক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন মহারাজ মহাসেন। চকিৎে একটা বিকল্প সম্ভাবনা খেলে গেল তাঁর মাথায়! তাই তো! এও তো সম্ভব!! এত সহজ পরিকল্পনা তাঁর মাথায় আগে আসে নি কেন?

-“ওঁনাকে কি অধিবেশন কক্ষে বসাব মহারাজ?”

 

-“না! ওঁনাকে সোজা আমার এই কক্ষে প্রেরণ কর। আর নিশ্চিত কর আমাদের কথাবার্তা চলাকালীন কেউ যেন এই কক্ষে প্রবেশ না করে।”

 


শশব্যস্ত হয়ে নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে দরজা-জানালা বন্ধ করতে লাগলেন মহাসেন। দৈব-সম্ভূত এই সম্ভাবনা এক মুহূর্তের জন্যও হাতছাড়া করতে চান না তিনি।

=========================================================================

This is based on an ancient Indian tale, but definitely, the story line is something else. Keep watching us for more videos and updates. Your comment, likes and shares would boost up our motivation, so, please do them, and, Subscribe. Thanks!!

Watch out the video on Part3:



Watch the video till the end. If you liked the video then do COMMENT, LIKE, SHARE. Thanks.

Story, Concept and Editing: Aritra Das
Graphics: Shri Biswanath Dey

Our books
Pratilipi Profile
Stay updated

This is a pure imaginative, mystery fiction, original story-line based upon imagination. Any similarity with reality is a definite coincidence.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bengali Horror Story Tantrik er Golpo Maran Dahukar Dak by Aritra Durjoy Das

'চওকা' গ্রামের দুঃস্বপ্নের সুর মারণ ডাহুকার ডাক, যার মূর্ছণায় গ্রামবাসীদের ওপর নেমে আসে ঘন কালো অন্ধকার | Bangla Golpo Horror | Scary Horror Story in Bengali | Bangla Horror Story কোন অভিশাপ নেমে আসে 'চওকা' গ্রাম-এর ওপর, যা তাদের ঠেলে দেয় অন্তের অতলে? একসময়কার অধিক জনবহুল এই গ্রামে কেন বর্তমানে জনসংখ্যা মাত্র চার? ডাহুকা কে? কিসের রাগ তার গ্রামবাসীদের ওপর? কেনকোন বহিরাগত গ্রামে চলে এলে রাতের অন্ধকারে জেগে ওঠে নরপিশাচের দল, শুরু হয় নিরবিচ্ছিন্ন ধ্বংস? আজই পড়ে ফেলুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা এই ডার্ক ফ্যান্টাসি হরর- মারণ ডাহুকার ডাক পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের একটি বাংলা ঐতিহাসিক অ্যাডভেঞ্চার গল্প ' রুদ্রভৈরবের পদধ্বণি '- মধ্যপ্রদেশের ছাতারপুর সদর-শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে 'চওকা' গ্রাম, অথচ এখানকার জনসংখ্যা মাত্র চার! চারজন প্রবীণ মানুষ বসবাস করে এই গ্রামে, যেখানের নব্বইয়ের দশকের শেষের দিকও এখানে বসবাস করতেন আড়াই হাজারের বেশি মানুষ! কি ঘটল এখান, যার জন্য গোটা গ্রাম এভাবে ফাঁকা হয়ে গেল? এর পিছনে অন্যতম একটি কারণ প্রাচীনতম একটি অভিশাপ! হরধণু ভাঙবা...

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

সত্য ঘটনা অবলম্বনে অরিত্র দুর্জ্জয় দাসের কলমে রক্তজলকরা ভয়ঙ্কর একটি ডার্ক ফ্যান্টাসি-হররনির্ভর তান্ত্রিক গল্প শয়তানের ধর্মগ্রন্থ

Bengali Horror Story | Dark Horror and Tantriker Golpo by Aritra Durjoy Das আপনি কি রোমাঞ্চকর বাংলা গোয়েন্দা গল্প খুঁজছেন? এখানে পাবেন সেরা Bengali Horror Story, রহস্য, থ্রিলার এবং ট্যুইস্টে ভরা গল্প। দমবন্ধকরা ভয়ের গল্প 🔥 [শয়তানের ধর্মগ্রন্থ]   যখন ইতিহাসের পাতা থেকে উঁকি মারে উচ্চারণ না করা পুরাণ, তখন ভয় পাওয়াটাই একমাত্র বিকল্প! 👉  পুরো গল্প পড়ুন বিবরণ: হার্মান দ্যা রেক্লিউস, যার বাংলা অর্থ 'নিঃসঙ্গ হার্মান', তিনি কোন একটি গর্হিত অপরাধের জন্য ভয়ঙ্কর সাজা পান...দেওয়ালে নিজেকে জীবন্ত অবস্থায় গেঁথে ফেলবার সাজা শোনানো হয় তাকে! এই অবস্থায় নিজেকে বাঁচানোর তাগিদে আরও বড় অপরাধ করে বসেন তিনি- শয়তানের সাথে একটি চুক্তি করে বসেন নিজের আত্মার বিনিময়ে! পরিণাম- একটি বই যা এরপরে পরিচিতি পাবে 'কোডেক্স জিগাস' বা 'শয়তানের বাইবেল' নামে। এটুকুই প্রামাণ্য ইতিহাস, কিন্তু কি হতে পারে এর নেপথ্য ঘটনা? কেন, কিসের ভিত্তিতে সাজা পান হার্মান দ্যা রেক্লিউস? ঐ বইটি জম্মলগ্ন থেকেই যেখানে ছিল সেই জায়গার ওপরে নেমে এসেছে অভিশাপ, ধ্বংস হয়েছে অঞ্চলটি! কেন? কিভাবে এই গ্রন্থটিকে লুকিয়ে ফেলা হয়েছিল...