সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

Bengali Historical fiction Mahakaaler Majhe- Part8| Paranormal Story | Mystic Tune of Tales

Bengali Historical and Paranormal fiction |Mahakaaler Majhe- Part8| Mystic Tune of Tales |New Suspense 

A Bengali Suspense Thriller by Aritra Das

Bengali historical and paranormal fiction story Mahakaaler Majhe part8 by aritra das on mystic tune of tales
MAHAKAALER MAJHE PART8: THE INTERAUGATION OF THE PRISONER

Mahakaaler Majhe is paranormal, historical, suspense thriller audio story in Bengali; original fiction written by Aritra Das and presented by Mystic Tune of Tales. The entire storyline is based on two different souls belonging to two different timelines, but they can sneak through lives of each other and finally they meet up in an unusual place- but, how? A must-see Bengali historical audio story series in classical genre. This is the eighth part of the story. Read the article till the end.

Story, Concept and Editing: Aritra Das

Graphics: Shri Biswanath Dey

Vocal Effect Assistance: Priti_Ghoshal_music 

Narration- Aritra Das

Background sound effect source: Mixkit, pixabay


WATCH THE HISTORICAL, SCIENCE FICTION BENGALI STORY 'BAHUJUGER OPAAR HOTE' PART10


Story narrated so far in this part8

=================================================================

-“তোমাদের এই ‘ক্রোধ’ ব্যাপারটা কি জম্মগত, নাকি তোমরা এই বিদ্যেটা ভালো করে রপ্ত করেছ? যাকেই ধরে নিয়ে আসছি তারাই দেখছি খুব গরম থাকছে…যাই হোক, মাথা ঠাণ্ডা করে চল আমরা একটা খেলা খেলব। তুমি তো কমাণ্ডার, তোমাকে আমি একটি রেডিও সেট দেব। তোমাদেরই রেডিও সেট ওটি। এরপর তুমি ঐ সেট দিয়ে তোমার দলের সাথে যোগাযোগ করে বলবে- ‘এখানে পরিস্থিতি স্বাভাবিক, রিএনফোর্সমেন্ট টিমের কোন প্রয়োজন এখানে নেই’- ব্যস! খুব সহজ না খেলাটা?”

 

-“এর থেকে অনেক সহজ একটা খেলা আমি বলছি-” – রাগত স্বরে বলে উঠলেন কমাণ্ডার- “একবার আমার হাতদুটো খুলে দাও, তারপর আমি তোমায় দেখাব আমরা, হরিয়ানভিরা কিভাবে শুয়োর মেরে থাকি-”

 

প্রচণ্ড রাগে ঝকমক করে উঠল কর্ণেল ইয়ুফেই-এর সবুজ চোখদুটি, পুরো পাঁচ সেকেণ্ড তিনি খর চোখে তাকিয়ে রইলেন কমাণ্ডারের দিকে! তারপর পাশে দাঁড়িয়ে থাকা হাইতাওয়ের দিকে মাথা নেড়ে কিছু একটা ইশারা করতেই-

 

কথা বলবার উত্তেজনায় কমাণ্ডার খেয়াল করেন নি- টেবিলের ওপর ন্যস্ত তার বাম হাতের আঙুলগুলি প্রসারিত করে রাখা ছিল টেবিলের ওপর; এবারে নিজের কোমর থেকে দীর্ঘ ছুরিখানি বের করে সেই আঙুলগুলি লক্ষ্য করে হাইতাও মারলেন ছুরির এক কোপ! পরক্ষণেই কমাণ্ডারের বাঁ হাতের শেষ দুটি আঙুল কেটে উপড়ে গেল সমূলে; প্রচণ্ড ব্যথায় সজোরে কাতরে উঠলেন তিনি!

 

-“হাইতাও, হাইতাও…এ তুমি কি করলে? তুমি তো দেখছি ওর শরীরের সমস্ত রক্ত বার করে দেবে! আর তুমি কমাণ্ডার…তোমার মোটা খুলিতে এই কথাটি কি একবারও ঢুকছে না কি নৃশংস আমার সহকারী এই ভদ্রলোকটি? ও তোমার আঙুল কেটে নেবে, তোমার হাত কেটে নেবে, তোমার চোখ উপড়ে…ও তোমার আস্ত মাথাটাই কেটে নেবে…কিন্তু আমার কথা অনুযায়ী কাজ করলে আমি কথা দিচ্ছি তোমায় আমি নিজের হাতে চাউমিন রেঁধে খাওয়াব…সত্যি! তুমি কি রাজি?”

 

পাশে বসে তখন বলির পাঁঠার মত ভয়ে কাঁপছিলেন নন্দীশ। রোমান পূর্বপুরুষদের রক্ত-সম্বলিত এই খাপছাড়া কর্ণেল আর তার সাথীটি যে আস্ত নরখাদক এ বিষয়ে আর কোন সন্দেহ নেই তার! নির্বিকার মুখে এত দ্রুত কাজটা করলেন দুজনে মিলে যেন তা অত্যন্ত স্বাভাবিক! কি নৃশংস এরা!

 

কর্ণেলের প্রশ্নের উত্তরে অসীম যন্ত্রণা নিয়েও কোনমতে মাথা নেড়ে সম্মতি জানালেন কমাণ্ডার; প্রীত হয়ে স্মিত হাস্যে বললেন কর্ণেল-

 

-“দেখেছেন, কত সহজ এই খেলাটা! আপনি আপনার আঙুলগুলি বাঁচাতে পারতেন, তা না করে খামোখা- হাইতাও, এর অক্ষত হাতটি খুলে দাও, নাহলে উনি মাইকটিকে জায়গামতন চেপে ধরবেন কিভাবে? আর প্লীজ…একটু ব্যাণ্ডেজ-”

 

কমাণ্ডারকে দেখেই বোঝা যাচ্ছিল- কি অসীম কষ্ট পাচ্ছেন মানুষটি! যন্ত্রণায় কুঁকড়ে ছোট হয়ে গিয়েছে তার শরীর; ডানহাত দিয়ে বাঁহাতটিকে চেপে ধরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি, গোঙাচ্ছেন প্রচণ্ড যাতনায়। এই অবস্থায় হাইতাও এগিয়ে এসে নীচু হয়ে খুলতে গিয়েছিলেন কমাণ্ডারের হাতে পরানো হ্যাণ্ডকাফটি, খুলেও ফেলেছিলেন, আর ঠিক এই সময়তেই একটি অদ্ভুত কাণ্ড করে বসেন কমাণ্ডার- হাইতাওয়ের কানটি মুখের সামনে পেয়ে সজোরে কামড়ে ধরেন সেটিকে! যন্ত্রণায় চিৎকার করে উঠে নিজেকে ছাড়াতে চান হাইতাও, অবশেষে ছাড়াও পান তিনি, কিন্তু ততক্ষণে-

 

কমাণ্ডারের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন কর্ণেল ইয়ুফেই আর নন্দীশ দুজনেই; কি একটা জিনিষ আটকে ছিল তার মুখে, এবার থুঃ করে সেটি টেবিলের ওপর ফেলতে দুজনেই দেখলেন- সেটি হাইতাওয়ের আধখানা কান! ঐ সময়ের মধ্যেই তার কান ছিঁড়ে নিয়েছিলেন কমাণ্ডার!

 

নিজের ক্ষতস্থানটি চেপে ধরে বিজাতীয় ভাষায় চিৎকার করে বেশ কিছুক্ষণ দাপাদাপি করে নিলেন হাইতাও, এবারে একটু ধাতস্থ হয়ে জ্বলন্ত দৃষ্টিতে তিনি প্রথমে ফিরে তাকালেন কমাণ্ডারের দিকে! এরপর তিনি দ্রুতপদে এগিয়ে এলেন সামনে, একটানে বসা অবস্থা থেকে দাঁড় করালেন তাকে, তারপর নিজের কোমরে রাখা ছুরির হাতলে হাত রাখলেন। এবারে নন্দীশের দিকে ফিরে নিস্পৃহ গলায় কমাণ্ডার বললেন-

 

-“ভয় পেও না গোখলে!”

 

নন্দীশের বিহ্বল চোখের সামনে হাইতাও নিজের ছুরিটা বাগিয়ে ধরে ঘুরিয়ে ধরলেন কমাণ্ডারের মুখটি নিজের দিকে, তারপর…তার গলাটার ওপর দিয়ে আড়াআড়িভাবে ছুরিটিকে টেনে দিলেন একবার!

 

কয়েক মুহুর্ত্ত পরেই নিজের গলা চেপে ধরে কাঁপতে কাঁপতে মেঝের ওপর পড়ে গেলেন কমাণ্ডার, সেখানে কয়েকটি ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে পড়ে রইল তার দেহ- আপন রক্তস্নাত হয়ে! ভয়ংকর সেই দৃশ্য!! ছুরি টানবার সময়তেই অবশ্য মুখ ঘুরিয়ে নিয়েছিলেন নন্দীশ, তিনি আর তাকিয়ে থাকতে পারেন নি সেদিকে। যতক্ষণ মৃত্যুর দাপাদাপি চলেছিল, ততক্ষণ মুখ ফিরিয়ে ছিলেন তিনি; সব থামতে এবারে সরাসরি কর্ণেলের মুখের দিকে তাকালেন নন্দীশ।

 

পুরো দৃশ্যটা নির্লিপ্ত চোখে দেখছিলেন কর্ণেল ইয়ুফেই; কমাণ্ডারের দেহ স্থির হয়ে যেতে এবারে দাঁড়িয়ে থাকা হাইতাওকে এক পেল্লাই থাপ্পড় বসিয়ে চৈনিক ভাষায় কি নির্দেশ দিলেন তিনি তা ঠিক বোঝা গেল না- চড় খেয়ে গালে হাত বুলোতে বুলোতে সাক্ষাৎকার ঘরের বাইরে বেরিয়ে গেলেন হাইতাও। কমাণ্ডারের স্থির দেহটির দিকে একপলক তাকিয়ে এবারে নন্দীশের দিকে ফিরে তিনি বললেন-

 

-“এই অনভিপ্রেত পরিণতির জন্য আমি দুঃখিত; আমার সহকারী হঠকারী সিদ্ধান্তে এই কাজটি করে ফেলেছে, যদিও তোমাদের কমাণ্ডারেরও এরকম দুঃসাহসিক কাজটা ঠিক হয় নি-”

 

-“আপনি বোধহয় খেয়াল করেন নি কর্ণেল-” – উঁচু, কঠিন গলায় বলে উঠলেন নন্দীশ- “আপনার সহকারী বিনা কারণে ওর হাতের আঙুলগুলি কেটে ফেলেছিলেন-”

 

-“যাই হোক, ব্যাপারটি একটি দুঃখজনক পরিণতির মধ্য দিয়ে যে শেষ হয়েছে এ বিষয়ে কোন সন্দেহ নেই…এখন আপনার কমাণ্ডারের অসমাপ্ত কাজটি আপনাকেই করতে হবে; রেডিও সেটটি আনতে বলি তবে?”

 

-“আমাদের এই ছোট ক্যাম্পটিকে ঘিরে আপনার এত আগ্রহ কেন? এখানে দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনারা থাকতে চাইছেনই বা কেন?”

 

-“বুঝলাম না!”

 

-“না বোঝার মত বেকুব তো আপনি নন কর্ণেল! এই চেকপোস্টটি চিনা আর্টিলেরির সাপোর্ট থেকে অনেক দূরে, ভারতীয় মূল ভূখণ্ডের কাছাকাছি। মানালি এখান থেকে দুশো কিলোমিটারের মধ্যে, কাছাকাছি বৃহৎ একটি আর্মি ব্যারাক যেখান থেকে যেকোন সময়ে রিজার্ভড সৈন্যরা চলে আসতে পারে, লো-অল্টিচিউড পাহাড়ি এলাকা, ফলে এয়ার-রেইড সম্ভব, আপনাদের মত ‘যাদের না জানিয়ে অন্যের ফ্রিজে হাত দেওয়ার’ অভ্যাস রয়েছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে রাখা আছে…আর্টিলেরি…আপনারাও জানেন এখানে টিঁকে থাকা কতটা কঠিন, তাও বিপদের ঝুঁকি মাথায় নিয়ে এখানে পড়ে রয়েছেন, অবশ্যই আমাদের হোস্টেজ বানিয়ে- কেন?”

 

সাক্ষাৎকারের শুরুতেই কমাণ্ডারের বলা কথাগুলি মাথায় ঘুরছিল নন্দীশের, এখন সেই কথার সূত্র ধরেই আচমকা প্রশ্নটি করে বসেন তিনি। এই হঠাৎ-প্রশ্নে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিলেন কর্ণেল, তারপর যেন মনস্থির করে নিয়েই নড়ে উঠলেন তিনি। দরজার কাছে গিয়ে কিছু একটা বলতেই তিনজন অস্ত্রধারী গার্ডস ঢুকে এল ভিতরে। দুজন মৃত কমাণ্ডারের দেহটি নিয়ে চলে গেল বাইরে, শেষজন পোজিশন নিয়ে দাঁড়াল ঘরের ভিতরে। মেঝেয় কাৎ হয়ে অবহেলায় পড়ে থাকা চেয়ারটিকে তুলে নন্দীশের উল্টোদিকে সেটিকে রেখে তার ওপরে বসলেন কর্ণেল, এরপর নন্দীশের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন-

 

-“তোমাদের এই ক্যাম্পের অবস্থান আমাদের মিশনের পক্ষে অতীব গুরুত্বপূর্ণ। তুমি শিক্ষিত লোক, হয়তো ব্যাপারটা বুঝতে পারবে…এই দেখ-”

==========================================================================


Feel free to listen to the voice narration of (Part8) here:


Want to stay updated? Like our page

You may twit us any time.

In case if you want to have a look into my profile on Pratilipi



RELATED POSTS:




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

Bengali Horror Story Tantrik er Golpo Maran Dahukar Dak by Aritra Durjoy Das

'চওকা' গ্রামের দুঃস্বপ্নের সুর মারণ ডাহুকার ডাক, যার মূর্ছণায় গ্রামবাসীদের ওপর নেমে আসে ঘন কালো অন্ধকার | Bangla Golpo Horror | Scary Horror Story in Bengali | Bangla Horror Story কোন অভিশাপ নেমে আসে 'চওকা' গ্রাম-এর ওপর, যা তাদের ঠেলে দেয় অন্তের অতলে? একসময়কার অধিক জনবহুল এই গ্রামে কেন বর্তমানে জনসংখ্যা মাত্র চার? ডাহুকা কে? কিসের রাগ তার গ্রামবাসীদের ওপর? কেনকোন বহিরাগত গ্রামে চলে এলে রাতের অন্ধকারে জেগে ওঠে নরপিশাচের দল, শুরু হয় নিরবিচ্ছিন্ন ধ্বংস? আজই পড়ে ফেলুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা এই ডার্ক ফ্যান্টাসি হরর- মারণ ডাহুকার ডাক পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের একটি বাংলা ঐতিহাসিক অ্যাডভেঞ্চার গল্প ' রুদ্রভৈরবের পদধ্বণি '- মধ্যপ্রদেশের ছাতারপুর সদর-শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে 'চওকা' গ্রাম, অথচ এখানকার জনসংখ্যা মাত্র চার! চারজন প্রবীণ মানুষ বসবাস করে এই গ্রামে, যেখানের নব্বইয়ের দশকের শেষের দিকও এখানে বসবাস করতেন আড়াই হাজারের বেশি মানুষ! কি ঘটল এখান, যার জন্য গোটা গ্রাম এভাবে ফাঁকা হয়ে গেল? এর পিছনে অন্যতম একটি কারণ প্রাচীনতম একটি অভিশাপ! হরধণু ভাঙবা...

সত্য ঘটনা অবলম্বনে অরিত্র দুর্জ্জয় দাসের কলমে রক্তজলকরা ভয়ঙ্কর একটি ডার্ক ফ্যান্টাসি-হররনির্ভর তান্ত্রিক গল্প শয়তানের ধর্মগ্রন্থ

Bengali Horror Story | Dark Horror and Tantriker Golpo by Aritra Durjoy Das আপনি কি রোমাঞ্চকর বাংলা গোয়েন্দা গল্প খুঁজছেন? এখানে পাবেন সেরা Bengali Horror Story, রহস্য, থ্রিলার এবং ট্যুইস্টে ভরা গল্প। দমবন্ধকরা ভয়ের গল্প 🔥 [শয়তানের ধর্মগ্রন্থ]   যখন ইতিহাসের পাতা থেকে উঁকি মারে উচ্চারণ না করা পুরাণ, তখন ভয় পাওয়াটাই একমাত্র বিকল্প! 👉  পুরো গল্প পড়ুন বিবরণ: হার্মান দ্যা রেক্লিউস, যার বাংলা অর্থ 'নিঃসঙ্গ হার্মান', তিনি কোন একটি গর্হিত অপরাধের জন্য ভয়ঙ্কর সাজা পান...দেওয়ালে নিজেকে জীবন্ত অবস্থায় গেঁথে ফেলবার সাজা শোনানো হয় তাকে! এই অবস্থায় নিজেকে বাঁচানোর তাগিদে আরও বড় অপরাধ করে বসেন তিনি- শয়তানের সাথে একটি চুক্তি করে বসেন নিজের আত্মার বিনিময়ে! পরিণাম- একটি বই যা এরপরে পরিচিতি পাবে 'কোডেক্স জিগাস' বা 'শয়তানের বাইবেল' নামে। এটুকুই প্রামাণ্য ইতিহাস, কিন্তু কি হতে পারে এর নেপথ্য ঘটনা? কেন, কিসের ভিত্তিতে সাজা পান হার্মান দ্যা রেক্লিউস? ঐ বইটি জম্মলগ্ন থেকেই যেখানে ছিল সেই জায়গার ওপরে নেমে এসেছে অভিশাপ, ধ্বংস হয়েছে অঞ্চলটি! কেন? কিভাবে এই গ্রন্থটিকে লুকিয়ে ফেলা হয়েছিল...