সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

Bengali Historical Audio Story Paranormal | Mahakaaler Majhe- Part7|Mystic Tune of Tales | New Suspense

Mahakaaler Majhe- Part7

 A Bengali Historical Fiction by Aritra Das

Bengali Historical Audio Story Paranormal- Mahakaaler Majhe- Part7 on Mystic Tune of Tales A New Suspense story
MAHAKAALER MAJHE PART7

Mahakaaler Majhe is paranormal, historical, suspense thriller audio story in Bengali; original fiction written by Aritra Das and presented by Mystic Tune of Tales. The entire storyline is based on two different souls belonging to two different timelines, but they can sneak through lives of each other and finally they meet up in an unusual place- but, how? A must-see Bengali historical web series in classical genre. This is the seventh part of the story. Watch till the end.


Read the article on 'The Legend of Ram- Fictional Story' complete analysis to know about each part of the series.


Story, Concept and Editing: Aritra Das

Graphics: Shri Biswanath Dey

Vocal Effect Assistance: Priti_Ghoshal_music 

Narration- Aritra Das, Priti Ghoshal

Background sound effect source: Mixkit, pixabay


What to listen for in this part of the story? Read the story part below: 

নন্দীশের ঘুম ভাঙল আধো-অন্ধকার একটি ঘরে, বেশ একটি অস্বস্তির মধ্যে। ঘুম ভাঙবার পরেও বেশ কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন রইলেন তিনি। আবার একটা স্বপ্ন দেখেছেন তিনি- কিন্তু এইবারের স্বপ্নটি একদম অন্যরকম; যেন এবার অনেকগুলি পাশাপাশি ঘরে আগুন জ্বলছে, আগুন লেগে গিয়েছে যেন আস্ত একটি গ্রামে…চেঁচামেচি, হই-হুল্লোড়, বিশৃঙ্খলা, আর…আর একটি পাহাড়ি যুবতীর অনাবিল সৌন্দর্য্যে ভরা কান্নাভেজা মুখ! এই যুবতীটি তার সঙ্গে কথা বলছেন বিজাতীয় কোন ভাষায়; কোন ভাষায় তা নন্দীশের আর মনে নেই, কিন্তু যুবতীটির মুখশ্রীটি এত সরল, এত স্নিগ্ধ যে সেই মুখ যেন সরাসরি বসে গিয়েছে তার হৃদয়ে! তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই একটি দীর্ঘশ্বাস বেরোল নন্দীশের মুখ দিয়ে, আর তা বেরোতেই যেন এক ঝটকায় তিনি ফিরে এলেন বাস্তবে; সম্পূর্ণ সজাগ হয়ে গেলেন তিনি! হালকা মাথাব্যথা উপেক্ষা করে ভালো করে এবারে আশেপাশে তাকিয়ে নন্দীশ বুঝে নিতে চাইলেন পরিবেশ।
 
ঘরটিতে অবশ্য দেখবার কিছুই ছিল না; বেশিরভাগটাই অন্ধকার, শুধু মাথার ওপর একটি কম পাওয়ারের বাল্ব জ্বলায় বোঝা যাচ্ছে যে নন্দীশের সামনে একটি ছোট গোল টেবিল রয়েছে। তিনি নিজে বসে একটি চেয়ারে, আর চেয়ারের হাতলের সাথে তার হাতদুটি কষে বাঁধা। ঘরের অন্ধকার অংশগুলিতে চোখ ঘোরালেন নন্দীশ, কিন্তু অন্ধকারে প্রথমে কিছুই চোখে পড়ল না তার। বেশ কিছুক্ষণ পর অন্ধকারে চোখ সয়ে আসাতে এবারে মনে হল- তার সামনেই টেবিলের অপর প্রান্তে যেন একটি সুদীর্ঘ ছায়ামূর্ত্তি দাঁড়িয়ে!
 
বুকের ওপর হাতদুটি আড়াআড়িভাবে ন্যস্ত রেখে দাঁড়িয়ে ছিল ছায়ামূর্ত্তিটি; এবারে নন্দীশ তার দিকে স্থিরভাবে তাকাতেই হেঁটে সামনের দরজা খুলে মোটা গলায় কাকে কি একটা নির্দেশ দিয়ে আবার সে ফিরে এল তার আগের অবস্থানে। সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে, প্রস্তরমূর্ত্তির মত অনড় হয়ে, আলোকবৃত্তের বাইরে, নীরবে। বোঝা গেল- প্রয়োজনের অতিরিক্ত একটি কথা বলতেও সে রাজি নয়!
 
কেটে গেল সুদীর্ঘ একটি সময়। নীরব, শ্বাসরুদ্ধকারী পরিবেশে বন্দী হয়ে বসে থাকতে একঘেঁয়ে, বিরক্তি লাগছিল নন্দীশের। দুবার প্রশ্ন করেন তিনি সামনের লোকটিকে, কিন্তু তার দিক থেকে কোন সাড়া না পেয়ে শেষে চুপ হয়ে যান তিনি। আরও কিছুটা সময় অতিক্রান্ত হওয়ার পর যখন বিরক্তির শেষ সীমায় পৌঁছিয়ে গেছেন নন্দীশ; এমন সময়-
 
হঠাৎ দরজা খুলে সেখানে প্রবেশ করলেন একজন মধ্যবয়ষ্ক চিনা কর্ণেল। তাকে দেখেই সন্ত্রস্ত হয়ে একপাশে ঘুরে স্যালুট জানাল ছায়ামূর্ত্তিটি, তারপর সসম্ভ্রমে সে সরে গেল সামনে থেকে। ঘরে ঢুকে বন্দী নন্দীশের দিকে একবার ভালো করে তাকিয়ে আপাদমস্তক তাকে মেপে নিলেন কর্ণেল, তারপর মাথার টুপিটি খুলে তিনি রাখলেন নন্দীশের সামনের টেবিলের ওপর। এবারে টেবিলে দুহাতে ভর দিয়ে দাঁড়িয়ে নন্দীশের দিকে তাকিয়ে ভাঙা ইংরেজিতে তিনি বললেন-
 
-“আমার নাম কর্ণেল ইয়ুফেই জিং। আমাদের ভাষায় ‘ইয়ুফেই’ শব্দের অর্থ- ‘হাওয়ায় ভাসতে থাকা পালক’। বেশ কাব্য-কাব্য ভাব না নামটির মধ্যে? তোমার নামটি তো বোধহয় শ্রীযুক্ত নন্দীশ গোখলে, ঠিক কি না?”
 
-“চীনদেশ যে তার বন্দীদের প্রতি এতটা সহমর্মিতা পোষণ করে তা জানতাম না; এতটা অল্প সময়ের মধ্যে যে আপনারা আমাদের পার্সোনাল রেকর্ড চেক্ করে নাম-পরিচয় বের করে ফেলবেন তা আমি ভাবতে-”
 
-“চৌদ্দ ঘন্টা অত্যন্ত লম্বা সময়, লিউটেন্যান্ট! তাছাড়া…আজ সকালের যুদ্ধে তোমার হাতে আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য স্নাইপার মারা পড়েছে, কাজেই কিছুটা বাড়তি মনোযোগ তো তুমি আশা করতেই পার!”
 
‘চৌদ্দ ঘন্টা’! একটু নড়েচড়ে বসলেন নন্দীশ। এতটা দীর্ঘ সময় অজ্ঞান ছিলেন তিনি? ঐ জন্যই মাথাটা এরকম ভার-ভার, শরীর যেন ঠিক যুৎ লাগছিল না, সর্বাঙ্গ জুড়ে বেশ বেদনা অনুভব করছিলেন তিনি! যাই হোক, বিষয়টিকে বেশি পাত্তা না দিয়ে তার দিকে মুখ ঝুঁকিয়ে দাঁড়ানো কর্ণেলের দিকে তাকিয়ে রইলেন তিনি একদৃষ্টে।
 
-“তোমার বন্দুকটা একবার দেখতে ইচ্ছে করছে…হাইতাও!”
 
নির্দেশ পেয়ে বাইরে বেরিয়ে গেল কর্ণেলের দীর্ঘদেহী ছায়াসঙ্গী; পরক্ষণেই আবার ভিতরে ফেরৎ এল সে, তার হাতে ধরা নন্দীশের ‘ড্রাগুনভ’ স্নাইপার রাইফেলটি। সেটা হাতে নিয়ে কর্ণেল ভালোভাবে পরীক্ষা করে লাগলেন বন্দুকটিকে।
 
-“হুঁমম্…সেভেন পয়েন্ট সিক্স টু চেম্বার…হাওয়া দ্রুতবেগে কেটে সামনে এগিয়ে যাওয়ার মোক্ষম দাওয়াই…এটা কি? হাই রিকয়েল কম্পেনসেটর…এর বাঁটটাও তো মনে হচ্ছে কাস্টমাইজড্, বাঃ! দূরপাল্লার শত্রুকে আরও নিখুঁতভাবে আঘাত হানবার জন্য…দীর্ঘ মাজল্…এই হল তোমাদের সমস্যা! মাজল্ দীর্ঘ হলেই যে বন্দুকের এফেক্টিভ রেঞ্জ বেড়ে যাবে এমন ধারণা ভুল, বন্দুকের রেঞ্জ বাড়ানোর কার্যকর উপায় হল তার স্প্রিং-এর কার্যক্ষমতা বাড়ানো! তোমার অবজার্ভারকে লিক্সিং যখন সিধা মাথায় গুলি মারে তখন ওর দূরত্ব কত ছিল জান টার্গেট থেকে? প্রায় আটশ মিটার! বয়, হি ওয়জ্ আ ম্যাজিশিয়ান, দ্যা মায়েস্ট্রো!”
 
কড়া চোখে নন্দীশ তাকিয়ে রইলেন কর্ণেল ইয়ুফেইয়ের দিকে, দাঁতে দাঁত চেপে। তার দিকে তাকিয়ে একটি স্মিতহাস্য হাসলেন কর্ণেল, তারপর বন্দুকটি হাইতাওকে ফেরৎ দিয়ে বললেন-

-“তুমি তো দেখছি রেগেই গেলে! যাক, কাজের কথায় আসি। তোমাদের কয়েকজনকে ইচ্ছার বিরুদ্ধে বন্দী করতে হল, কারণ তোমাদের ‘কম্’ ডিটেইলস পরীক্ষা করে দেখলাম- একটি রি-এনফোর্সমেন্ট টিম আসছে এই ক্যাম্পের লোকেশনে। ঐ টিমটি কবে আসবে তা বলে দাও- তোমার ছুটি!”
 
কর্ণেল ইয়ুফেই সামনের দিকে মাথা বাড়িয়ে কথাগুলি বলছিলেন; এই সময় তার চোখের দিকে চোখ গেল নন্দীশের। একটু অবাক হয়ে গেলেন তিনি। এতক্ষণ ঘরের স্তিমিত আলোয় ভালো করে বুঝতে পারেন নি নন্দীশ- কর্ণেলের চোখের মণিগুলি সম্পূর্ণ সবুজ! নিজের মনের অজান্তেই অস্ফূট গলায় একটি শব্দ বেরিয়ে এল তার মুখ দিয়ে-
 
-“ঝেলাইঝাই!”
 
কৌতুকমিশ্রিত চোখে এতক্ষণ নন্দীশের দিকে তাকিয়ে ছিলেন কর্ণেল ইয়ুফেই; কিন্তু এই শব্দটি শোনবার পরেই অদ্ভুত একটি বৈপরীত্য ঝিলিক দিয়ে উঠল তার চোখেমুখে। হতবাক চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে এবারে কর্ণেল সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলেন-
 
-“তুমি কি করে…কি জান তুমি জায়গাটি সম্পর্কে?”
 
-“যৎসামান্য!”- উত্তর দিলেন নন্দীশ- “গোবি মরুভূমির সীমানায় চিনের গোনসু প্রদেশের একটি অখ্যাত গ্রাম এই ঝেলাইঝাই, চল্লিশ কি পঞ্চাশ বছর আগে খবরের শিরোনামে উঠে আসে সেখানকার অধিবাসীদের অদ্ভুত কিছু শারীরিক বিশেষত্বের জন্য। এই গ্রামের বাসিন্দারা সকলেই চিনদেশের নাগরিক; অথচ এদের চুল সোনালি বা খয়েরিঘেঁষা, চোখের মণি সকলেরই হয় সবুজ, বা নীল, গায়ের রঙ সাদার দিকে, ঠোঁট পাতলা, চিবুক তীক্ষ্ণ যা সম্পূর্ণ ইওরোপীয় বিশেষত্বযুক্ত! মনে করা হয় এই গ্রামটি অতীতের প্রসিদ্ধ ‘লিকিয়ান’ প্রদেশের একটি অঙ্গ…এর থেকে বেশি কিছু-”
 
কথাগুলি বলে একবার কাঁধ শ্রাগ করলেন নন্দীশ। অবিশ্বাসের দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন কর্ণেল ইয়ুফেই, তারপর বললেন-
 
-“আনুমানিক ৫৩ খৃীষ্টপূর্বাব্দে সেনাপতি মার্কাস লিসিনাস ক্র্যাসাসের নেতৃত্বাধীন রোমান সৈন্যবহর থেকে প্রায় দশ সহস্র সৈন্যের একটি দল বিচ্ছিন্ন হয়ে গিয়ে ঘুরতে ঘুরতে এসে আশ্রয় নেয় গোবি মরুভূমির প্রান্তপ্রদেশে; এখানেই তারা স্থাপনা করে একটি ‘লিজিয়ন’, ‘লিকিয়ান’ নামক একটি প্রদেশ। ঐ অঞ্চলের স্থানীয় লোকজনের সঙ্গে এদের মেলামেশা হয়, বিবাহসুত্রেও আবদ্ধ হন তারা। ঐ রোমান সৈন্যরা বিচ্ছিন্ন হওয়ার একটি প্রেক্ষাপটও ছিল; বর্তমান ইরানের পার্থিয়া নামক একটি রাজবংশের সঙ্গে যুদ্ধে শোচনীয়ভাবে পরাস্ত হন তারা, স্বয়ং সেনাপতি ক্র্যাসাসের মৃত্যু হয় এই যুদ্ধে। ইতিহাসের পাতায় এই যুদ্ধটি ‘পার্থিয়ার যুদ্ধ’ বলে পরিচিত।
 
এর সততা প্রমাণিত হয় পরবর্ত্তীতে ২০৬ খৃীষ্টপূর্ব থেকে ২২০ খৃীষ্টাব্দ অবধি রাজত্ব করে যাওয়া হান রাজবংশের কোন একটি লিপি থেকে। এখান থেকে জানা যায়, কোন একটি বিক্ষিপ্ত যুদ্ধে হান সেনাপতি জেনারেল চেন টাঙ্গ-এর লড়াই বাঁধে একশ পঁয়তাল্লিশ জন সেনা নিয়ে গঠিত একটি দলের সাথে- ঐ গোনসু প্রদেশেই। এই ছোট দলটির প্রতিটি যোদ্ধা দীর্ঘদেহী, তারা লড়াই করছিল গোল ঢাল ও অদ্ভুত আকৃতির হালকা কোন বর্শা ও খাটো তলোয়ার নিয়ে, আর তাদের লড়াইয়ের বিন্যাস ছিল একদমই স্বতন্ত্র্য যা চিনদেশের কোন মানুষ কোনদিন চোখে দেখেন নি! শেষ যোদ্ধা অবধি এই মানুষগুলি লড়াই করে যান নির্ভয়ে। এই সংগ্রামী মানসিকতায় মুগ্ধ জেনারেল চেন টাঙ্গ হান সম্রাটের সঙ্গে কথা বলে এই জাতির মানুষজনকে নিজ সেনাদলের অন্তর্ভূক্ত করে নেন ও সাম্রাজ্যের পূর্ব সীমান্ত অঞ্চলের সীমান্ত রক্ষার দায়িত্ব তাদের কাঁধে অর্পণ করেন। আমাদের শারীরিক বিশেষত্বগুলি অবশ্য একান্তভাবেই আমাদের নিজস্ব, এর সঙ্গে মহাচিনের বাকি অংশগুলির কোন প্রত্যক্ষ যোগ নেই-”
 
কথা বলতে বলতে হঠাৎ পিছনে দাঁড়িয়ে থাকা হাইতাওয়ের দিকে ঘুরে কি একটা যেন নির্দেশ দিলেন কর্ণেল তাইওয়ান ভাষায়- বুঝতে পারলেন না নন্দীশ। মাথাটা একবার সামনের দিকে ঝুঁকিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন হাইতাও। এবারে নন্দীশের দিকে ঘুরে কর্ণেল বললেন-
 
-“তোমার কথা শুনে মনে হয় তুমি শিক্ষিত…যাক, কি বলছিলাম যেন? ও হ্যাঁ- তোমাদের রিএনফোর্সমেন্ট টিম…কবে আসছে ওটি? বলবে না তো? জানতাম! যাক, আর বলতে হবে না, এখন আমরা একটা খেলা খেলব! আমার সহকারী এখনি ফিরে আসবেন, এই খেলার উপযোগী অপর ব্যক্তিকে নিয়ে- ঐ যে, বলতে না বলতেই এসে গিয়েছেন উনি-”
দরজা ঠেলে ঢুকলেন হাইতাও; কালো কাপড়ে মুখ ঢাকা ও হাত পিছমোড়া করে বাঁধা অপর একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে, পিছন পিছন ঢুকলেন আরেকজন গার্ড, একটি ছোট বসার চেয়ার নিয়ে। টেবিলের সামনে চেয়ারটিকে পেতে দিতে হাইতাও প্রথমে সেই ব্যক্তিকে জোর করে বসালেন চেয়ারের ওপর; তারপর তার হাতের বাঁধন খুলে হাতদুটি সামনের দিকে জড়ো করে একটি হ্যাণ্ডকাফ দিয়ে আটকে দিলেন সেদুটিকে। সবশেষে টান মেরে মুখের ঢাকনা সরিয়ে নিতেই-
 
-“কমাণ্ডার!”
 
-“গোখলে?”
 
দুজনেই হাঁ করে তাকিয়ে থাকলেন একে অপরের দিকে বেশ কিছুক্ষণ; তারপর সম্বিৎ ফিরে পেয়ে কমাণ্ডার ঘুরে গিয়ে বাঘের মত গর্জ্জন করে বলে উঠলেন-

-“তোমাদের মতলবখানা একটু খুলে বল তো স্যাঙাত! আমাদের চেকপোস্ট থেকে যে তুমি যাবে না তা তো তোমাদের কথাবার্তাতে পরিষ্কার, কিন্তু উদ্দেশ্যখানা কি? আমাদের লাইন ঘেঁষে এখানে বেশিদিন পড়ে থাকলে তোমরা যে জীবন্ত স্বদেশে-”

=========================================================================

Watch out the complete part6 video story here:


=========================================================================

In case if you want to look into my works, you may look for me on Pratilipi here.

You may twit me anytime!

Stay updated with new Releases and announcements from me on my page.

========================================================================


RELATED POSTS:



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Bengali Science fiction and Suspense | বাংলা কল্পবিজ্ঞান | Bangla Horror Story| আবার নরখাদকের দ্বীপে | Return to Island X by Aritra Durjoy Das | Suspense Thriller Story

Bangla Horror Story and science fiction কল্পবিজ্ঞানের গল্প Return to Island X যুগসন্ধির সন্ধিক্ষণে by Aritra Durjoy Das Bengali Suspense Thriller Paranormal Kahini একটি কাঁচের দেওয়াল...যার অপরপ্রান্তে লুকিয়ে রহস্য...অবসান আর...একটি মহাজাগতিক সত্য! এমন একটি গ্রন্থ যা তছনছ করে দিতে পারে আমাদের চোখে দেখা বিশ্বের অস্তিত্ব? কি আছে এই গ্রন্থে? পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা ' শয়তানের ধর্মগ্রন্থ ', প্রতিলিপি -তে আমার প্রোফাইলে- রিটার্ন টু আইল্যাণ্ড এক্স- ভয়ঙ্কর এই দ্বীপে বেঁচে থাকবার লড়াই পশ্চিমবঙ্গের পায়ের কাছে বকখালী-ফ্রেজারগঞ্জ অঞ্চলে সৃষ্টি হয়েছে কাঁচের একটি অদ্ভুত দেওয়াল যার অপর প্রান্তের জগৎ সম্ভবত মৃত! আরও ভয়ের বিষয়- ঐ দেওয়াল ক্রমশঃ সম্প্রসারিত হচ্ছে সামনের দিকে, যার অর্থ আরও নতুন অঞ্চল ও তাতে বিচরণকারী বাস্তুতন্ত্র চলে আসছে সর্বনাশী ঐ কাঁচের দেওয়ালের ঘেরাটোপে! কি হতে চলেছে এবারে? তাদের গল্প যারা আমাদের আগে পৃথিবীতে এসেছিলেন ... ' দ্যা লেগ্যাসি অফ্ রাম দ্বিতীয় পর্ব: সৌভ্রাতৃত্বের সূচনা ' ক্যাপ্টেন অখণ্ডপ্রতাপের নেতৃত্বাধীন ভারতীয় আর্মির কিছু সেনাকে ঐ অঞ্চলে পাঠানো হয় প...

Bengali Horror Story Tantrik er Golpo Maran Dahukar Dak by Aritra Durjoy Das

'চওকা' গ্রামের দুঃস্বপ্নের সুর মারণ ডাহুকার ডাক, যার মূর্ছণায় গ্রামবাসীদের ওপর নেমে আসে ঘন কালো অন্ধকার | Bangla Golpo Horror | Scary Horror Story in Bengali | Bangla Horror Story কোন অভিশাপ নেমে আসে 'চওকা' গ্রাম-এর ওপর, যা তাদের ঠেলে দেয় অন্তের অতলে? একসময়কার অধিক জনবহুল এই গ্রামে কেন বর্তমানে জনসংখ্যা মাত্র চার? ডাহুকা কে? কিসের রাগ তার গ্রামবাসীদের ওপর? কেনকোন বহিরাগত গ্রামে চলে এলে রাতের অন্ধকারে জেগে ওঠে নরপিশাচের দল, শুরু হয় নিরবিচ্ছিন্ন ধ্বংস? আজই পড়ে ফেলুন অরিত্র দুর্জ্জয় দাসের লেখা এই ডার্ক ফ্যান্টাসি হরর- মারণ ডাহুকার ডাক পড়ুন অরিত্র দুর্জ্জয় দাসের একটি বাংলা ঐতিহাসিক অ্যাডভেঞ্চার গল্প ' রুদ্রভৈরবের পদধ্বণি '- মধ্যপ্রদেশের ছাতারপুর সদর-শহর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে 'চওকা' গ্রাম, অথচ এখানকার জনসংখ্যা মাত্র চার! চারজন প্রবীণ মানুষ বসবাস করে এই গ্রামে, যেখানের নব্বইয়ের দশকের শেষের দিকও এখানে বসবাস করতেন আড়াই হাজারের বেশি মানুষ! কি ঘটল এখান, যার জন্য গোটা গ্রাম এভাবে ফাঁকা হয়ে গেল? এর পিছনে অন্যতম একটি কারণ প্রাচীনতম একটি অভিশাপ! হরধণু ভাঙবা...

সত্য ঘটনা অবলম্বনে অরিত্র দুর্জ্জয় দাসের কলমে রক্তজলকরা ভয়ঙ্কর একটি ডার্ক ফ্যান্টাসি-হররনির্ভর তান্ত্রিক গল্প শয়তানের ধর্মগ্রন্থ

Bengali Horror Story | Dark Horror and Tantriker Golpo by Aritra Durjoy Das আপনি কি রোমাঞ্চকর বাংলা গোয়েন্দা গল্প খুঁজছেন? এখানে পাবেন সেরা Bengali Horror Story, রহস্য, থ্রিলার এবং ট্যুইস্টে ভরা গল্প। দমবন্ধকরা ভয়ের গল্প 🔥 [শয়তানের ধর্মগ্রন্থ]   যখন ইতিহাসের পাতা থেকে উঁকি মারে উচ্চারণ না করা পুরাণ, তখন ভয় পাওয়াটাই একমাত্র বিকল্প! 👉  পুরো গল্প পড়ুন বিবরণ: হার্মান দ্যা রেক্লিউস, যার বাংলা অর্থ 'নিঃসঙ্গ হার্মান', তিনি কোন একটি গর্হিত অপরাধের জন্য ভয়ঙ্কর সাজা পান...দেওয়ালে নিজেকে জীবন্ত অবস্থায় গেঁথে ফেলবার সাজা শোনানো হয় তাকে! এই অবস্থায় নিজেকে বাঁচানোর তাগিদে আরও বড় অপরাধ করে বসেন তিনি- শয়তানের সাথে একটি চুক্তি করে বসেন নিজের আত্মার বিনিময়ে! পরিণাম- একটি বই যা এরপরে পরিচিতি পাবে 'কোডেক্স জিগাস' বা 'শয়তানের বাইবেল' নামে। এটুকুই প্রামাণ্য ইতিহাস, কিন্তু কি হতে পারে এর নেপথ্য ঘটনা? কেন, কিসের ভিত্তিতে সাজা পান হার্মান দ্যা রেক্লিউস? ঐ বইটি জম্মলগ্ন থেকেই যেখানে ছিল সেই জায়গার ওপরে নেমে এসেছে অভিশাপ, ধ্বংস হয়েছে অঞ্চলটি! কেন? কিভাবে এই গ্রন্থটিকে লুকিয়ে ফেলা হয়েছিল...